বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ আশির, ১৩৯১ শামসী সন , ৩০ মার্চ, ২০২৪ খ্রি:, ১৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঈদের আগে ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করেছে। ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ২০২-২৪০ টাকা, কক মুরগি ৩০২-৩১২ টাকা, লেয়ার মুরগি ৩২০ টাকা, দেশি মুরগি ৬২০ টাকা, গরুর গোশত ৭৫০-৭৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির লাল ডিম ১২০ টাকা এবং সাদা ডিম ১১৫ টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯৫-২১৫ টাকা করে। দেড় কেজি ওজনের নিচের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। আর এর ওপরে ওজনের মুরগির দাম শুরু হয়েছে ২০২ টাকা থেকে।
মুরগির দাম একলাফে এতো বেড়ে যাওয়ার কারণ জানতে বিভিন্ন দোকানির সঙ্গে কথা বললে তারা সবাই ছিলেন নিরুত্তর। কেউ এর কোনও জবাব দিতে চাননি। একজন বিক্রেতা শুধু বলেছেন, 'রেট বেশি থাকলে আমরা কী করবো?'
এদিকে মুরগী কিনতে আসা ক্রেতারা বলছেন ঈদ আসছে বলেই এখন মুরগির দাম বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীরারা।
আরেফিন নামের এক ক্রেতা বলেন, ব্রয়লার মুরগি বড় সাইজেরগুলোর কিন্তু স্বাদ কম। তাই ওগুলোর দামও কম। ছোট মুরগির চাহিদা বেশি বলেই ওইটার দাম বেশি।
আরেক ক্রেতা এজাজ রহমান বলেন, ঈদ আসার আগেই আবার খেলা শুরু। মুরগির দাম এক ধাক্কায় বেশি করে বাড়িয়ে পরে ৫ টাকা করে কমাবে। এই সিস্টেম তো আমাদের আর অজানা না।
অন্যদিকে সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করেই আজও গরুর গোশত বিক্রি হচ্ছে বেশি দামে। উল্লেখ্য, সরকার গরুর গোশতের কেজি ৬৬৪ টাকা নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু কোনও দোকানে এই মূল্যে গরুর গোশত বিক্রি করতে দেখা যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)