শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বাড়তি পাঠ্যবই ছাপিয়েও আওয়ামী আমলে লুটপাট

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, সকাল ৭:১৯

নিজস্ব প্রতিবেদক:
স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যবই ছাপা নিয়ে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। পতিত আওয়ামী সরকারের সময়ে প্রতি শিক্ষাবর্ষের বই ছাপতে সরকারের বরাদ্দ থেকে নানা কৌশলে শত শত কোটি টাকা সংশ্লিষ্ট মহল লুটপাট করেছে বলে অভিযোগ আছে।
আর এই লুটপাটের অন্যতম কৌশল ছিলো প্রকৃত সংখ্যার চেয়ে বাড়তি চাহিদা দেখিয়ে বই ছাপার বরাদ্দ নেওয়া। বাস্তবে কম বা প্রয়োজনীয়সংখ্যক বই ছাপা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করা হলেও বিল করা হয় অনেক বেশি।
এমনই দুর্নীতির বিষয়টি স্পষ্ট হয়েছে আগামী শিক্ষাবর্ষে প্রায় সাড়ে তিন কোটি বইয়ের চাহিদা কমার মধ্য দিয়ে। আওয়ামী দুর্নীতির অভ্যাসগতভাবে এবারো বাড়তি চাহিদা দেখানোর চেষ্টা হলেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বর্তমান কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে কিছুটা ব্যর্থ হয়েছে। তবে কয়েক দফা রিভাইজের পরও যে সংখ্যা চূড়ান্ত হয়েছে, বাস্তবে তা আরো অন্তত ২০ শতাংশ কম বলে কর্তৃপক্ষ মনে করছে।
জানা গেছে, এ বছর নিম্নমানের বই ছাপার অভিযোগে কালো তালিকাভুক্ত বিভিন্ন প্রেসের তথ্য যাচাই-বাছাই করছে এনসিটিবি। এসব প্রেস মালিক বাতিলযোগ্য বই পুনরায় না ছেপেই ভিন্ন কৌশলে মোটা অঙ্কের বিল তুলে নেওয়ার জন্য পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের চিহ্নিত ১৯টি প্রেসের বিল-ভাউচার (উপজেলা থেকে সরবরাহকৃত চালান) অধিকতর যাচাই-বাছাই করতে কাজ চালাচ্ছে এনসিটিবি গঠিত তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণিত হলে আর্থিক জরিমানা কিংবা এনসিটিবির কালো তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে এসব প্রেস।
এদিকে আওয়ামী আমলে পাঠ্যবই ছাপা নিয়ে ব্যাপক দুর্নীতির বহু অভিযোগ থাকলেও সেসব বিষয়ে কোনো তদন্তের উদ্যোগ নেয়নি বর্তমান কর্তৃপক্ষ। তবে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বেশ কিছুসংখ্যক প্রেসের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে এনসিটিবি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে বলে জানা গেছে।
সূত্রমতে, দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসা শিক্ষার্থীদের পাঠ্যবই বিনামূল্যে সরবরাহ করে থাকে সরকার। এই বই ছাপার দায়িত্ব পালন করে এনসিটিবি। এজন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। আর এই খাত ঘিরে গড়ে উঠেছে দুর্নীতির বিরাট সিন্ডিকেট। শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি কর্মকর্তা, প্রেস মালিক, উপজেলা ও জেলা শিক্ষা অফিস, পরিদর্শন-সংশ্লিষ্টরাসহ নানা পর্যায়ের লোকজন এই সিন্ডিকেটে জড়িত বলে অভিযোগ আছে। প্রতিবছর ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলেও তার বড় কোনো শাস্তির ব্যবস্থা না থাকায় সংশ্লিষ্টরা এখনো বেশ সক্রিয় রয়েছে।
বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর গত বছর এনসিটিবিতে কিছু রদবদল করা হলেও ছাপার কাজে ফ্যাসিবাদের দোসররাই জড়িত থাকায় দুর্নীতি খুব বেশি কমেনি। আগামী শিক্ষাবর্ষের জন্য এ বছর যে বই ছাপার কাজ চলছে, তা দুর্নীতিমুক্ত করার জন্য নানা উদ্যোগের কথা জানিয়েছে এনসিটিবি কর্তৃপক্ষ। বিশেষ করে বইয়ের মান নিশ্চিতে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। তবে এবারো কম-বেশি আওয়ামী সিন্ডিকেট বই ছাপার কাজ পাওয়ায় দুর্নীতিমুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন অনেকে।
এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী জানান, চলতি ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের ৩৯ কোটি ৬০ লাখ ৪৩ হাজার ৯২০ কপি বিনামূল্যের বই ছাপা হয়েছিলো। আগামী ২০২৬ শিক্ষাবর্ষের জন্য এবার ছাপা হচ্ছে ৩০ কোটি দুই লাখ ৫৫ হাজার ১৫৪ কপি বই। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের বই ছাপা হচ্ছে ১১ কোটি ১৭ লাখ ৪৬ হাজার কপি। আর মাধ্যমিক পর্যায়ের বইয়ের সংখ্যা ১৮ কোটি ৮৫ লাখ ৯ হাজার ১৫৪ কপি।
এনসিটিবি সূত্র জানায়, এবার দশমের প্রায় সাড়ে ছয় কোটি বই ছাপা হচ্ছে না। এছাড়া প্রায় সাড়ে তিন কোটি বইয়ের চাহিদা কমেছে। এতে প্রায় ২০০ কোটি টাকা সরকারের সাশ্রয় হচ্ছে। আগামী শিক্ষাবর্ষের বই ছাপার জন্য সরকার প্রায় দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে প্রাথমিকের বইয়ের জন্য ৪২৫ কোটি এবং মাধ্যমিকের জন্য এক হাজার ৫৭০ কোটি টাকা।
এনসিটিবির সচিব অধ্যাপক সাহতাব উদ্দিন একটি স্কুল পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে গিয়ে দেখা গেছে শিক্ষার্থী সংখ্যা যেখানে ৯০, সেখানে বইয়ের চাহিদা দেওয়া হয়েছে ১৬০ কপি। এসব চাহিদা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি উপজেলা ও জেলা শিক্ষা অফিসারের তদারকির অভাব আছে বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে