রাজধানীতে যানজট:
বাস সংকটে বাড়ছে ছোটগাড়ি
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাস ও মিনিবাসের ব্যাপক সংকট দেখা দিয়েছে ঢাকা শহরে। গণপরিবহনের এই সংকটে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
ঢাকার ১১০টি রুটের জন্য বাস-মিনিবাসের অনুমোদিত সীমা সাত হাজার ৪৩। প্রয়োজন ও রুটের ক্ষমতার ওপর ভিত্তি করে সরকারি একটি কমিটি এই সীমা প্রস্তাব করেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এসব রুটে বর্তমানে মাত্র সাড়ে চার হাজার যানবাহন চলাচল করছে, যা প্রয়োজনীয় সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।
ফলে অনেক যাত্রী প্রাইভেট কার, অটোরিকশা ও রিকশার মতো ছোট যানবাহনের দিকে ঝুঁকছেন, যা রাজধানীর তীব্র যানজটকে তীব্রতর করে তুলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর এক কর্মকর্তা জানান, ধারণক্ষমতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ১১০টি রুটে সাত হাজার ৪৩টি বাস-মিনিবাসকে রুট পারমিট দেওয়ার সুপারিশ করেছে সরকারি কমিটি।
কিন্তু ২০১৯ সালের মার্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে আরেকটি কমিটি নতুন বাসকে রুট পারমিট না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা রুটগুলোকে যৌক্তিক করে একটি পাইলট প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
২০ বছরের অর্থনৈতিক আয়ুষ্কাল অতিক্রম করে ফেলায় এক হাজার ১৫০টি বাস-মিনিবাসের রুট পারমিট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। বিআরটিএর এই কর্মকর্তা জানান, বর্তমানে ঢাকা ও আশপাশের এলাকায় চার হাজার ৪৪৪টি বাস চলাচলের অনুমতি রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন নেতা বলেন, পরিবহন মালিকদের একটি শক্তিশালী সিন্ডিকেটকে মোটা অঙ্কের টাকা না দিয়ে কেউ রুট পারমিট না পাওয়ায় উদ্যোক্তারা বাস পরিচালনায় আগ্রহ হারিয়ে ফেলেছেন।
উত্তরা-মতিঝিল মেট্রোরেল সার্ভিস চালু করাও এই রুটে বাসের সংখ্যা কমে যাওয়ার আরেকটি কারণ বলে মনে করেন এই পরিবহন নেতা।
বাস-মিনিবাসের রেজিস্ট্রেশন কমলেও বাড়ছে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংখ্যা।
এ ছাড়াও নগরীতে রিকশা বিশেষ করে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়েছে।
বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম বাসের ঘাটতিকেই ছোট যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে মনে করছেন, যার ফলে বেড়েছে যানজটও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমলাতান্ত্রিক কর্তৃত্ব টিকিয়ে রাখতেই ক্ষমতা দেয়া হয়নি বিইআরসিকে
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে কেরোসিনের দাম ভারতের চেয়ে দ্বিগুণ, পেট্রোলে ১৫ টাকা বেশি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ -ড. মঈন খান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক -শেখ হাসিনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই -তারেক রহমান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা -সড়ক পরিবহনমন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা -রিজভী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইল্যান্ডের ওপরে লাগানো সূর্যমুখী ফুলের গাছগুলো সেজে উঠেছে ফুলে ফুলে। রাজশাহীর মেহেরচন্ডী এলাকা।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)