বাণিজ্য সম্প্রসারণে ওমান-চীনের মধ্যে মুদ্রা বিনিময় চুক্তি
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
মধ্যপ্রাচ্য ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে চীন ও ওমান মুদ্রা বিনিময় চুক্তি করেছে। একই সঙ্গে তারা ২৩টি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব চুক্তি এবং ১৪টি সহযোগিতামূলক নথিতে স্বাক্ষর করেছে।
গতকাল ইছনাইনিল আযীম (সোমবার) (২ নভেম্বর) ওমানের প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারিকের চীন সফরের অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ওমান নিউজ এজেন্সি (ওএনএ)-এর প্রতিবেদন অনুযায়ী, সুলতান হাইথাম এবং চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অর্থ, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি এবং শিল্প সরবরাহ শৃঙ্খল বিষয়ক এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
ওমানের কেন্দ্রীয় ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব ওমান) এবং পিপলস ব্যাংক অব চায়নার মধ্যে স্বাক্ষরিত মুদ্রা বিনিময় চুক্তিটি বৃহত্তর আর্থিক সহযোগিতা প্যাকেজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এই চুক্তির আর্থিক মূল্য, মেয়াদ বা কার্যপদ্ধতির শর্তাবলি প্রকাশ করা হয়নি। এছাড়া বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ওমান-চীন ফোরাম’-এর সময় ওমান ইনভেস্টমেন্ট অথরিটি (ওআইএ) চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে ২৩টি চুক্তি, সমঝোতা স্মারক এবং কৌশলগত ও বিনিয়োগ অংশীদারিত্বের নথিতে স্বাক্ষর করেছে।
ফোরামের পাশাপাশি আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে সুলতান হাইথাম উপস্থিত ছিলেন। এই ফোরামের মূল লক্ষ্য হলো, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা, বিনিয়োগ আকর্ষণ করা এবং উভয় দেশের আর্থিক ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্ব সম্প্রসারণ করা।
ওএনএ জানিয়েছে, ফোরামে নতুন বিনিয়োগের সুযোগ চিহ্নিত করা, কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। মুদ্রা বিনিময় চুক্তির পাশাপাশি মাস্কাট ও বেইজিং বিভিন্ন অর্থনৈতিক ও প্রযুক্তিগত খাতে ১৪টি সমঝোতা স্মারক ও সহযোগিতামূলক প্রোটোকলে স্বাক্ষর করেছে।এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে সবুজ বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা ও ডিজিটাল অর্থনীতি, এবং সিকিউরিটিজ ও ফিউচার মার্কেটের ক্ষেত্রে নিয়ন্ত্রক সমন্বয়।
স্বাক্ষরিত চুক্তিতে কৃষি খাতে ওমান থেকে চীনে রপ্তানিকৃত শুকনো খেজুরের জন্য পরিদর্শন, কোয়ারেন্টাইন ও স্বাস্থ্যগত মানদ- নির্ধারণ সংক্রান্ত একটি প্রোটোকলে স্বাক্ষর করেছে, যা এই পণ্যটির বাণিজ্যের জন্য একটি কাঠামো তৈরি করবে। অন্যান্য চুক্তির আওতাভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রতিযোগিতার সুরক্ষা ও একচেটিয়া আধিপত্য রোধ, উদ্ভিদকূলের উন্নয়ন, সংরক্ষিত প্রাকৃতিক এলাকা, ঐতিহাসিক নথিপত্র ও আর্কাইভ ব্যবস্থাপনা, এবং গণমাধ্যম ও তথ্য বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজা বিষয়ে তথ্য জালিয়াতির কথা স্বীকার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর সাবেক মুখপাত্রের
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্লোরিডায় ড্রাম্পের বাসভবনের অল্প দূরে আছড়ে পড়লো বিমান, নিহত ৯
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কয়েক দিনের মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে সন্ত্রাসী ড্রাম্প : দাবি মার্কিন ভাষ্যকার কার্লসনের
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর খামির উপকূলে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সউদীর আবহা বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানে মার্কিন আগ্রাসন: সাইপ্রাস থেকে ব্রিটেনে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মালয়েশিয়ায় কোনো ইসরাইলি পাওয়া গেলে বের করে দেয়া হবে’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মালয়েশিয়ায় কোনো ইসরাইলি পাওয়া গেলে বের করে দেয়া হবে’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে : জাতিসংঘ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধের প্রভাবে তেল পরিবহনে ভাড়া বৃদ্ধি পাঁচ গুণ, অস্থির জ্বালানি বাজার
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনও দেশে পাঠাবে না ইরান
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, এক মাসেই মৃত্যু সাড়ে তিন হাজারের বেশি
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












