বাণিজ্য ঘাটতি কমেছে ৫৯.৭২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক:
ডলার সংকটে বাধাগ্রস্ত হয় ঋণপত্র (এলসি) খোলায়। এখনো অনেক ব্যাংকে এলসি খুলতে পারছে না, নিষ্পত্তিতে ভোগান্তিতে পড়েছে তারা। তবে বাজার পরিস্থিতি সামাল দিতে বিশেষ করে জরুরি পণ্য আমদানিতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে প্রতি মাসেই ডলার চলে যাওয়ায়, কমছে রিজার্ভের পরিমাণও।
অন্যদিকে, ডলার সংকটের নিরসনে বাংলাদেশ ব্যাংক নিয়েছে নানা পদক্ষেপ। আমদানিতে লাগাম টানা হয়েছে। ডলার সংগ্রহেও কৌশলী অবস্থান হিসেবে ডলারের কৃত্রিম দরপতন করা হচ্ছে। সরকার, বাংলাদেশ ব্যাংকের নেওয়া এসব পদক্ষেপে সুফল মিলছে। আমদানি ব্যয় কমে আসার পাশাপাশি বাণিজ্য ঘাটতিও কমেছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বাণিজ্য ঘাটতি কমেছে প্রায় ৬০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রথম ৫ মাসে পণ্য আমদানি হয়েছে ২ হাজার ৫৭২ কোটি মার্কিন ডলার। একই সময়ে দেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে ২ হাজার ৯৬ কোটি ডলারের। এতে বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে ৪৭৬ কোটি ডলারের। দেশীয় মুদ্রায় (প্রতি এক ডলার ১০৯ টাকা ধরে) এর পরিমাণ ৫১ হাজার ৮৮৪ কোটি টাকা।
আর গতবছরের একই সময়ে (২০২২-২৩ সালের জুলাই-নভেম্বর) বাণিজ্যে ঘাটতি ছিল ১ হাজার ১৮২ কোটি ডলার। অর্থাৎ সে হিসাবে বছরের ব্যবধানে বাণিজ্যে ঘাটতি কমেছে প্রায় ৬০ শতাংশ (৫৯.৭২ শতাংশ)। আর চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো নিয়মিত লেনদেনে দেশকে ঋণ করতে হচ্ছে না। তবে, ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সে ক্ষেত্রে উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে চলতি হিসাবে কোনো ঘাটতি তৈরি হয়নি। সূচকটি উল্টো ইতিবাচক ধারায় এসেছে। এ সময়ে উদ্বৃত্ত ছিল ৫৮ কোটি টাকা। যা আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে চলতি হিসাব ঘাটতিতে ছিল। সেক্ষেত্রে বলা যায়, বছরের শুরুতে চলতি হিসাবে এখন ইতিবাচক ধারা রয়েছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই-নভেম্বর) ঘাটতি ছিল ৫৬৭ কোটি ডলার।
চলতি অর্থবছরের পাঁচ সময়ে রেমিটেন্স আসার পরিমাণ ৮৮১ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে প্রবাসী বাংলাদেশীরা ৮৭৯ কোটি ডলারের রেমিটেন্স। তথ্য বলছে, গতবছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স বেড়েছে শূন্য.১৭ শতাংশ। তবে অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে দেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) কমেছে। ২০২২-২০২৩ অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশ যেখানে ২১৬ ডলারের এফডিআই পেয়েছিল। সেখানে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তা কমে ১৮৪ কোটি ৫০ লাখ ডলারে নেমে এসেছে। অর্থাৎ গতবছরের প্রথম পাঁচ মাসের চেয়ে চলতি বছরের পাঁচ মাসে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ কমেছে ১৪.৫০ শতাংশ।
দেশে বিভিন্ন খাতে সরাসরি মোট যে বিদেশী বিনিয়োগ আসে তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ নিয়ে যাওয়ার পর অবশিষ্ট অর্থকে নিট এফডিআই বলা হয়। আলোচিত পাঁচ মাস সময়ে নিট বিদেশী বিনিয়োগও কমেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে নিট বিনিয়োগের পরিমাণ ৬৮ কোটি ৭০ লাখ ডলার। যেটা আগের অর্থবছর একই সময়ে নিট বিদেশী বিনিয়োগ ছিল ৭৬ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এ সূচকটি আগের বছরের চেয়ে ১০.০৮ শতাংশ কমেছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।