শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বাজেট ২০২৩-২৪: যেসব বিষয় নিয়ে দুশ্চিন্তায় সরকার

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, রাত ৩:০২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:২২
বাজেট ২০২৩-২৪: যেসব বিষয় নিয়ে দুশ্চিন্তায় সরকার
নিজস্ব প্রতিবেদক:
সাধারণত আগের অর্থবছরের প্রথম ৯ মাসের সূচক ধরেই পরবর্তী বছরের বাজেট প্রস্তুত করা হয়। ফলে চলতি অর্থবছরের ৯ মাস শেষ হতেই অর্থ মন্ত্রণালয় বাজেট তৈরির মূল প্রস্তুতি নিচ্ছে। আগামী জুন মাসের প্রথমার্ধে নতুন বাজেট দেওয়া হবে।
জানা গেছে, ২০২৩-২৪ নতুন অর্থবছরের জন্য সাড়ে ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছে জাতীয় বাজেট। যদিও বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে যথাক্রমে ৫.২ ও ৫.৩ শতাংশ। নতুন অর্থবছর মূল্যস্ফীতির লক্ষ্য রাখা হতে পারে ৬ শতাংশ।
তবে নতুন অর্থবছরের বাজেটে সার্বিক ভর্তুকির পরিমাণ বাড়বে। বাজেট তৈরিতে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের দুশ্চিন্তা বাড়বে। ডলারের দর এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও সরকারকে দুশ্চিন্তায় ফেলবে। এসব নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
কত বড় হবে বাজেট:
সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭ লাখ কোটি টাকার বেশি। চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা, যা সংশোধন করে হতে পারে ৬ লাখ ৫৪ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হতে পারে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা ঠিক করা হতে পারে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। রাজস্ব ব্যয়ের মধ্যে সুদ ব্যয় থাকবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। মূল্যস্ফীতির লক্ষ্য রাখা হতে পারে ৬ শতাংশ।
উল্লেখ্য, সরকারের ফিসক্যাল কো-অর্ডিনেশন কাউন্সিলের সভায় সামষ্টিক অর্থনীতির নীতি, বাজেটের মূল দর্শন, জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতিএসব ঠিক করা হয়। পরে সম্পদ কমিটির সভায় সেই আলোকে বরাদ্দ চূড়ান্ত করা হয়।
সতর্কতা কী কী:
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন অর্থবছর দেশের বাজেটে ভর্তুকির পরিমাণ বাড়বে। সরকার চাইলেও আগামী বাজেটে ভর্তুকি খুব বেশি কমাতে পারবে না। কারণ চাপে থাকা অর্থনীতিতে গতিসঞ্চার করতে হবে। সে ক্ষেত্রে কয়েকটি খাতে চাইলেও ভর্তুকি কমানো যাবে না। নির্বাচনের বছর হিসেবেও এ বিষয়ে সরকারকে চতুর দৃষ্টি রাখতে হবে।
বাজেট সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজেটের জন্য সরকারকে কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আর সেগুলো হচ্ছে- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতে হবে। রাজস্ব আয় বাড়াতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বাজেট ঘাটতি সীমার মধ্যে রাখতে হবে এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের বাজেট তৈরি কাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ডলার-সংকট মোকাবিলা করে রিজার্ভ ধরে রাখতে গত বাজেটের আগে এবং বাজেটে গাড়ি, ফলমূল, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের বিলাসপণ্য আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক-কর বৃদ্ধি এবং এলসি মার্জিন বাড়িয়ে দেওয়া হয়। তাতেও সংকট কাটেনি। নতুন বছরের জন্য বাজেট তৈরির কাজকে জটিল করেছে এই ডলার সংকট।
গত বছরের এপ্রিল থেকেই ডলারের দাম বাড়তে থাকে। তখন প্রতি ডলারের দাম ছিল ৮৬ টাকা, যা এখন গড়ে ১০৫ টাকার বেশি। একই সময়ে আন্তর্জাতিক বাজারের পণ্যের দাম ছিল বেশি। ফলে বেশি দামে ডলার কিনে আমদানি করতে গিয়ে রিজার্ভ কমে যায়। যে রিজার্ভ ছিল ৪ হাজার ৮০০ কোটি ডলারের, তা এখন ৩ হাজার ১০০ কোটি ডলারের আশে পাশে অবস্থান করছে।
জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন খাতে ভর্তুকি কমানোর শর্ত দিয়েছে। কিন্তু এর পরেও চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের জন্য প্রায় ৩৫ শতাংশ বেশি পরিমাণের ভর্তুকির প্রস্তাব করা হচ্ছে। আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকি প্রস্তাব করা হয়েছে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে ভর্তুকির পরিমাণ ৮১ হাজার ৪৯০ কোটি টাকা।
আসন্ন বাজেটে ভর্তুকির পাশাপাশি সরকারের নেওয়া ঋণের সুদের পরিমাণও বাড়বে। আগামী বছরের জন্য ঋণের সুদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ২৭ শতাংশ, টাকার অঙ্কে যা প্রায় এক লাখ কোটির বেশি। চলতি অর্থবছরে সরকারের নেওয়া ঋণের বিপরীতে সুদের জন্য বরাদ্দ রয়েছে ৭৯ হাজার ৫৩০ কোটি টাকা। ডলারের মূল্যবৃদ্ধি ঋণের সুদের পরিমাণ বাড়ার পেছনে অন্যতম কারণ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে