বাজেটে ঢালাওভাবে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ থাকছে না
, ২৯ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আসছে বাজেটে ঢালাওভাবে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ থাকছে না। তবে করহার বাড়িয়ে শুধু আবাসন খাতে এই সুযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, কালো টাকা সাদা করতে নয়, অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ আহ্বান তাদের। এদিকে কালো টাকা (অপ্রদর্শিত টাকা) সাদা করার সুযোগকে অনৈতিক, অর্থনৈতিকভাবে অলাভজনক উল্লেখ করে তা পুরোপুরি বাতিলের পরামর্শ অর্থনীতিবিদের।
স্বাধীনতার পর থেকেই জাতীয় বাজেটে বহুল আলোচিত এমন অর্থ সাদা করার বিধান রাখা হচ্ছে। সুযোগ দেয়া সত্তে¦ও খুব সামান্য অংশই কর দিয়ে সাদা করা হয়।
আসন্ন বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ না থাকলেও জমি কেনাবেচার ক্ষেত্রে সরকার কিছুটা শিথিলতা রাখতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এটি একেবারে বন্ধ করে দেয়া যাবে না। তবে এটি ঢালাওভাবেও থাকবে। নির্দিষ্ট কিছু খাতে থাকবে। আগে ১৫ শতাংশ অর্থ দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ ছিল। এখন সেটি থাকছে না।
অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের এমন সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত বিধান রেখেই বাজেট প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে অর্থের উৎসের বিষয়ে।
এনবিআর সূত্র বলছে, এক্ষেত্রে বর্তমান করহার বাড়তে পারে কয়েকগুণ। অন্যদিকে জমি ও ফ্ল্যাট নিবন্ধনের কর কমানোর সুপারিশ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বাজারমূল্যে দলিল নিবন্ধন করার বিধানও রাখা হচ্ছে।
আবাসন খাতের ব্যবসায়ীদের দাবি, কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান তারা। এক্ষেত্রে মৌজা মূল্যে নিবন্ধন ফি রাখার দাবিও তাদের। রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, বিদেশ থেকে অনেক সময় পাঠানো টাকার ডিক্লেয়ারেশন দেন না প্রবাসীরা। এই অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)