বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃজন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ২০২৬-২৭ অর্থবছরে উচ্চাভিলাষী ব্যয়ের বাজেট দিতে যাচ্ছে সরকার। এ বাজেটের আকার ৯ লাখ ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা করার পরিকল্পনা করা হচ্ছে।
তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ-সংঘাতসহ বৈশি^ক পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর ভিত্তি করে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।
এ ছাড়া আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৩ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি ৭.২ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অন্যদিকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছে সরকার।
অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরের বাজেটের প্রায় ৬৭ শতাংশ পরিচালন খাতে ব্যয় করা হবে। বাকি ৩৩ শতাংশ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে। সরকার নতুন উন্নয়ন প্রকল্প নেবে ঠিকই, তাতে বড় খরচ করার পরিকল্পনা আপাতত করছে না।
বাজেট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ওই কর্মকর্তারা আরও জানান, এসব পরিকল্পনার আলোকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেটের আকার ৯ লাখ ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা করার পরিকল্পনা করছে সরকার। তবে বৈশি^ক পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর ভিত্তি করে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতসহ বৈশি^ক পরিস্থিতি এতে প্রভাব ফেলতে পারে। সরকার আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ২ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।
জানা গেছে, আগামী অর্থবছরে প্রায় ছয় লাখ ৬০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের পরিকল্পনা রয়েছে। এতে বাজেট ঘাটতি দাঁড়াবে প্রায় দুই লাখ ৭০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশের মধ্যে রাখা হবে। এ ঘাটতির মধ্যে প্রায় এক লাখ ৫০ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ ঋণের মাধ্যমে এবং বাকি এক লাখ ২০ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে সংগ্রহ করা হবে। এর একটি বড় অংশ বাজেট সহায়তা হিসেবে পাওয়ার আশা করছে সরকার। রাজস্ব বাড়াতে ভ্যাট অব্যাহতি কমানো এবং রাজস্ব আদায় কার্যক্রম ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে।
জানা গেছে, যুদ্ধের প্রভাবে বৈশি^ক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকার ভর্তুকির চাপ সৃষ্টি হয়েছে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাবে সরকারের বাজেট ঘাটতি বাড়ার আশঙ্কা রয়েছে এবং প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত আমদানি ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ বাড়বে। এমন পরিস্থিতিতে ব্যয় সংকোচনের মাধ্যমে সরকার চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৯ হাজার ৮৭৫ কোটি টাকা সাশ্রয় করার চেষ্টা করছে। এ ধারা আগামী ২০২৬-২৭ অর্থবছরেও অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়া থেকে বিরত থাকবে সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












