বাজারের সিন্ডিকেট ভাঙতে অ্যাপ বানিয়েছেন ইবরাহিম!
‘চালের দাম..., ডালের দাম..., ডিম...টাকা হালি, কেউ বেশি চাইলে শিক্ষার্থী অথবা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করুন’-৫ আগস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ রকম একটি পোস্ট ইবরাহিম মোল্লার চোখে পড়ে। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এই শিক্ষার্থী তখন থেকেই ভাবতে শুরু করেন, যদি এক প্ল্যাটফর্মেই দৈনন্দিন জিনিসপত্রের দাম পাওয়া যেত, কেমন হতো?
এভাবেই শুরু।
দুই সপ্তাহের প্রচেষ্টায় ‘বাজারদর’ নামে একটি অ্যাপ তৈরি করেন ইব্রাহিম। এর মাধ্যমে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সর্বোচ্চ বিক্রয়মূল্য এবং এই মূল্য কখন হালনাগাদ করা হয়েছে, তা সহজেই জানা সম্ভব। ভোক্তা অধিকার অধিদপ্তরে যোগাযোগের একটি নম্বরও দেওয়া আছে। অ্যাপটি থেকে কেবল ক্রেতাই নন, বিক্রেতাও সুবিধা পাবেন, জানালেন ইবরাহিম। তিনি বলেন, ‘পরিবেশকেরা অতিরিক্ত দামে পণ্য সরবরাহ করতে চাইলে দোকানদাররাও প্রতিবাদ করতে পারবেন। বলতে পারবেন, অ্যাপের চেয়ে বেশি দামে কেউ কিনছে না। এর বেশি আমি দিতে পারবো না।’
এভাবে বাজার সিন্ডিকেটও ভাঙা সম্ভব, মনে করেন ইবরাহিম মোল্লা। তার মতে, ‘সিন্ডিকেট ভাঙার জন্য নানাভাবেই তো চেষ্টা করা হয়েছে। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণেই হোক বা ক্ষমতাশীলদের কারণে হোক, সেই চেষ্টা সফল হয়নি। এবার উল্টোভাবে কাজটা করা উচিত। তৃণমূল পর্যায় থেকে সিন্ডিকেটের বিপক্ষে দাঁড়াতে চাই। কারণ, জনগণ বেশি দামে না কিনলে দোকানদার বেশি দাম রাখতে পারবেন না। অথবা সেই পণ্য দোকানে রাখবেন না। তখন পরিবেশকেরা চাপে পড়বেন, ঊর্ধ্বতনকে জানাতে বাধ্য হবেন। ফলে দাম কমে আসবে।’
বিনা মূল্যেই সরকারকে অ্যাপটি উপহার দিতে চান এই তরুণ। কারণ হিসেবে বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। অ্যাপটি চালু হলে নিজেও কম মূল্যে কিনতে পারব। তাই বলা যায়, কিছুটা ব্যক্তিগত; কিন্তু সামগ্রিকভাবে দেশের বৃহত্তর স্বার্থে এটা দিতে চাইছি।’
অ্যাপটি ব্যবহারকারীর কোনো তথ্য নেয় না। এতে বিজ্ঞাপনের ঝুটঝামেলা নেই। ইন্টারনেট সংযোগ ছাড়া অফলাইনেও ব্যবহারের সুযোগ আছে। ইবরাহিম মোল্লা উল্লেখ করেন, ‘আমরা তরুণেরা প্রযুক্তিগত বিষয়ে ভালো জ্ঞান রাখি। কিন্তু যারা বয়স্ক বা প্রান্তিক এলাকার মানুষ, তারা এসব বোঝে না। অ্যাপের ব্যবহারবিধি তাই সহজ রাখার চেষ্টা করেছি, যেন তাদেরও সমস্যা না হয়।’
বর্তমানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এই শিক্ষার্থী। বিভিন্ন জায়গায় মেইল-চিঠি চালাচালি করছেন। সবার সহায়তা পেলে অ্যাপটি আরও উন্নত করা সম্ভব বলে মনে করেন তিনি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।