বাখমুতে ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেন-রাশিয়া সেনাদের
, ২২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৫ মার্চ, ২০২৩ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
কয়েক মাস ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রাশিয়ার ব্যাপক লড়াই চলছে। শহরটি বর্তমানে ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধে উভয়পক্ষই নিজেদের সাফল্যের দাবি করেছে।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়ার ভাগনার ভাড়াটে গোষ্ঠী বাখমুতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, যা কয়েক মাস ধরে লড়াইয়ের কেন্দ্রস্থল।
এক ব্রিফিংয়ে তারা বলছে, ভাগনার অ্যাসল্ট ইউনিটগুলো বিভিন্ন দিক থেকে অগ্রসর হচ্ছে। আমাদের সৈন্যদের প্রতিরক্ষামূলক অবস্থান ভেদ করে শহরের কেন্দ্রস্থলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু চরম যুদ্ধে আমাদের সেনারা শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করছে।
ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল অলেক্সান্ডার সিরস্কি তার মিডিয়া মিলিটারি সেন্টারের বরাত দিয়ে বলেছে, শহরটি দখল করার সব ধরনের প্রচেষ্টা কামান, ট্যাংক এবং অন্যান্য অস্ত্র দ্বারা প্রতিহত করা হয়েছে।
এদিকে রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনার বাখমুতের পূর্বাংশের বেশিরভাগের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও তারা পুরো ঘেরাও করতে ব্যর্থ হয়েছে।
ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন স্বীকার করেছে যে, তার বাহিনী বাখমুতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ তারা শহরের কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চাইছে।
..............
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)