বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে -পররাষ্ট্রমন্ত্রী
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে। এটা আমাদের দেশের নীতিগত অবস্থান। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল ২টি আলাদা রাষ্ট্র না হলে সেখানে শান্তি আসবে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের মানুষ সারা জীবনই মানুষের মঙ্গল চাই, মানবাধিকার চাই। ফিলিস্তিনিরা গত ৭৩ বছর ধরে নিজেদের অধিকার আদায়ে সংগ্রাম করে আসছে। এক্ষেত্রে আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা ফিলিস্তিনের পক্ষে। আজীবন ফিলিস্তিনের পক্ষে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই নীতিতে বিশ্বাসী তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যগত কোনো সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতিও দেইনি। এই সংঘাত সমাধানে আমরা চাই ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বি-রাষ্ট্র সমাধান। আমাদের বিশ্বাস, দ্বি-রাষ্ট্র সমাধান না হলে সেখানে শান্তি আসবে না।
তিনি বলেন, চলমান এই সংঘাতের কারণে বিশ্বে কিছুটা ধাক্কা লাগবে। সেই ধাক্কায় সবার সঙ্গে বাংলাদেশেরও কিছু অসুবিধা হতে পারে।
উল্লেখ্য, জুমুয়াবার সিলেট সদর উপজেলার হাটখলা ইউনিয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)