বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানানো হয়।
এসময় মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশে^র ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলেও জানান তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)