বাংলাদেশে ‘ইসকনকে’ নিষিদ্ধ করার দাবি
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ঢাকা ওলামা ঐক্য পরিষদ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা ওলামা ঐক্য পরিষদের আয়োজনে ‘ইসকন কর্তৃক যৌথ বাহিনীর ওপর হামলা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৬ নভেম্বর ফেসবুকে ইসকন নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে যৌথ বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে তিন সেনা সদস্য ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনীর জিপ এবং পিকআপ ভাঙচুর করা হয়েছে। এ ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে ইসকন সদস্যরা জড়িত বলে সংবাদ পাওয়া গেছে। আমরা ঢাকা ওলামা ঐক্য পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসকন কোনও ধর্মীয় সংগঠন নয়। এটি একটি আন্তর্জাতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল। পৃথিবীর বিভিন্ন দেশে ইতোমধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসকন সনাতনদের কোনও ধর্মীয় সংগঠন নয়। ইতোমধ্যে বাংলাদেশের জন্য ইসকন হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে তাদের উগ্রপন্থার বিস্তার ঘটাচ্ছে।
তারা আরও বলেন, এসব সন্ত্রাসী সংগঠন দেশ ও জাতির শত্রু, সব ধর্মের শত্রু। তাই আমরা ঢাকা ওলামা ঐক্য পরিষদ স্পষ্ট ভাষায় বলতে চাই- অতিসত্বর বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।