প্রবাসীদের অভিমত:
বাংলাদেশে অবিলম্বে নির্বাচন চাই
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা স্বদেশে অবিলম্বে নির্বাচন চেয়েছেন। ৫ থেকে ৭ জুলাই যুক্তরাষ্ট্রে প্রবাসী সাংবাদিকদের করা জনমত জরিপে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারী দেড় শতাধিক প্রবাসীর অভিমত থেকে এ তথ্য পাওয়া গেছে। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, বস্টন, মিশিগান, শিকাগো, জর্জিয়া, ফ্লোরিডা, লুইজিয়ানা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস প্রভৃতি স্থানের প্রবাসীর অংশগ্রহণে চালিত জরিপে দেখা যায়, ৮০ শতাংশের বেশি প্রবাসী মনে করেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। অন্তর্র্বতী সরকারের সময়ও আগেকার মতোই দুর্নীতি-চাঁদাবাজি-দখলবাজি অব্যাহত রয়েছে।
শুধু গুমের ভীতি কমলেও খুনের ঘটনা হরদম ঘটছে পুলিশ প্রশাসনের সামনেই। দেশের ৫৪ বছরের ইতিহাসে এ রকম নাজুক পরিস্থিতির উদ্ভব কখনো হয়নি। প্রবাসীরা আইনশৃঙ্খলার এ ধরনের অবনতিশীল পরিস্থিতির অবসানে অবিলম্বে জাতীয় সংসদের নির্বাচন চেয়েছেন এবং ঐকমত্যে উপনীত হওয়া ইস্যুসমূহের ব্যাপক সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার সুপারিশ করেছেন। ৫৫% প্রবাসী বলেছেন, বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার পূরণে ইউনূস ও তার সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
জরিপে অভিমত প্রকাশক প্রবাসীরা কেউই স্বস্তিবোধ করছেন না আইনের শাসন নিয়ে। তাদের মতে আগের মতোই রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা অব্যাহত রয়েছে। শত শত মানুষকে একটি হত্যার জন্য অভিযুক্ত করা হচ্ছে, যা হাসির খোরাক হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)