বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক’ সম্পর্ক চায় ভারত -জয়সওয়াল
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক’ সম্পর্ক চায় ভারত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল। জুমুয়াবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছে সে। সেখানে সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রসঙ্গও উঠে আসে। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ।
এতে বলা হয়, ভারত চায় বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগিয়ে যাক। ব্রিফিংয়ে জয়সওয়াল বলেছে, বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিবের সফরে আমরা বলেছিলাম যে আমরা ইতিবাচক সম্পর্ক চাই। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক চাই। আমরা চাই বাংলাদেশ-ভারত সম্পর্ক বাংলাদেশের এবং ভারতের জনগণের জন্য ভালো হোক। এটাই ভারতের দৃষ্টিভঙ্গি বলে জানিয়েছে সে।
অন্যদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলে এ মাসের শুরুতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুদেশের মধ্যে যে উত্তেজনা দেখা দেয়- সে বিষয়ে জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। দিল্লি কর্তৃক ঢাকার রাষ্ট্রদূতকে তলবের বিষয়ে জানতে চাইলে ভারতের ওই কূটনীতিক বলেছে, আমরা ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনারকে তলব করে সীমান্তে বেড়া দেয়ার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যা বলেছি তা আবারও বলছি, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর চোরাচালান রোধ করে অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।