বাংলাদেশের মাটিতে ল্যাভেন্ডার চাষ করা সম্ভব
, ০৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ল্যাভেন্ডার এমন উদ্ভিদ, যা তার অবাক করা ঘ্রাণ এবং ওষুধি গুণের জন্য বিশ্বে প্রশংসিত। বর্তমানে বাংলাদেশে ল্যাভেন্ডার চাষ এবং ব্যবহারের জন্য জমির পরিমাণ বেড়েছে বলে ধারণা করছেন কৃষি বিজ্ঞানীরা।
ল্যাভেন্ডার যে কোনো মাটিতে চাষ করা সম্ভব। ল্যাভেন্ডারের ফুল ও তেল সুগন্ধি, ওষুধি ও পুষ্টিকর পণ্য তৈরির জন্য ব্যবহৃত হয়। এ ছাড়া ল্যাভেন্ডার চাষ অর্থ উপার্জনের বিভিন্ন রকম সুযোগ এনে দেয়।
ল্যাভেন্ডার চাষের সুবিধা হলো, এর গাছ বিভিন্ন ধরনের মাটিতে সহজে বেড়ে উঠতে পারে। ফুল ফোটাতে বেশি সময় লাগে না। তাই তাড়াতাড়ি ফসল ও অর্থনৈতিক সাফল্য পাওয়া যায়। এটি তেল, চা ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়। যা মুনাফা অর্জনে অবাধ সুযোগ দেয়। বিশ্বজুড়েই ল্যাভেন্ডারের তৈরি পণ্য সৌখিন, ব্যয়বহুল ও বেশি জনপ্রিয়।
রোগ ও কীটপতঙ্গ সমস্যা সমাধানের ব্যপারে ল্যাভেন্ডারের সুবিধা হলো, এর তৈরি প্রসাধনী মানুষ সুগন্ধির পাশাপাশি ক্ষতিকারক পতঙ্গরোধেও ব্যবহার করে। বিশেষ করে মশা ও ছারপোকা রোধে ল্যাভেন্ডারের তেল খুবই কার্যকর ও জনপ্রিয়। যদিও এগুলো আমদানির কারণে দাম বেশি হওয়ায় বাংলাদেশে এখনো ব্যবহার কম।
ল্যাভেন্ডার বহুবর্ষজীবী উদ্ভিদ। যা বিভিন্ন আবহাওয়া এবং মাটিতে চাষ করা যায়। যার জন্য নতুন সম্ভাবনাময় ফসল হিসেবে বাংলাদেশকেও এটি চাষের অনুপোযোগী বলা যায় না। এটি সহজে বাড়ে এবং ফুল ফোটাতে সময় লাগে না। চাষের জন্য ল্যাভেন্ডার চারাগাছ, উপযুক্ত মাটি এবং অন্যান্য সরঞ্জামের প্রয়োজন। সঠিক সেচব্যবস্থা ও ডাল ছাঁটার জন্য কাঁচি প্রয়োজন। সঠিক পরিমাণে পানি দেওয়া ও মাটির পুষ্টির ভারসাম্য বজায় রাখা ল্যাভেন্ডারের জন্য গুরুত্বপূর্ণ। গাছের ফুল উৎপাদন বাড়ানোর জন্য শাখা-প্রশাখা ছাঁটার প্রয়োজন হয়। গাছের নিয়মিত যতœ ও পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ল্যাভেন্ডারের জন্য নেওয়া কৃষিজমি একাধিক আর্থিক সুবিধা দিতে পারে। ল্যাভেন্ডার থেকে তেল, ফুল, চা, সাবান এবং মোমবাতি তৈরি এবং বিক্রি করা যেতে পারে।
এককথায় বাংলাদেশে ল্যাভেন্ডারের চাষ বেগবান হলে এখানে গবেষণাগার, শিল্প-কারখানার পাশাপাশি বিদেশি বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)