বাংলাদেশের ঋণ প্রস্তাবে নতুন শর্তে আইএমএফ
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্থগিত ঋণ সচল করা এবং নতুন তহবিল পেতে চায় সরকার। তবে এই অর্থায়নের বিপরীতে দেশের সামষ্টিক অর্থনৈতিক সংস্কার এবং কথিত ‘পানিবায়ু ঝুঁকি’ ব্যবস্থাপনার সক্ষমতাকে প্রধান শর্ত হিসেবে জুড়ে দিচ্ছে আইএমএফ। সংস্থাটির ফিসকাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের অগ্রগতি ও করনীতি পর্যালোচনা করছে, যার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে ভবিষ্যৎ ঋণ কর্মসূচির ভাগ্য। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে পানিবায়ু সক্ষমতা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠবে।
জানা গেছে, আইএমএফের সঙ্গে পূর্ববর্তী ঋণ কর্মসূচির আওতায় যেসব সংস্কার কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে, সেগুলো নতুন কর্মসূচির অধীনে অগ্রাধিকার পেতে পারে। ফলে এ সফর শুধু পানিবায়ু নীতিমালার মূল্যায়নেই সীমাবদ্ধ থাকবে না; বরং অর্থনৈতিক সংস্কারের ভবিষ্যৎ দিকনির্দেশনাও নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে রাজস্ব নীতির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিচ্ছে আইএমএফ। অর্থ বিভাগের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ, জীবাশ্ম জ্বালানি এবং প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত করনীতি নিয়ে আলোচনা হবে। একই দিনে বিকালে বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ খাতের নীতি, নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি, সক্ষমতা চার্জ এবং বিদ্যুৎ শুল্ক কাঠামো পর্যালোচনা করবে প্রতিনিধি দল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডলারের বাজারে ফের অস্থিরতা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সিলেটে স্থিতিশীলতা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কয়েক জেলায় নতুন ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিপকাণ্ডের ৪ বছর পর চাকরি ফিরে পেলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কীটনাশক খাত যুগোপযোগী করতে ১৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাসপোর্টের ‘অবনমন হয়নি’, ভিসা সমস্যার কারণ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)