বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসায় গ্রিন চ্যানেল চালু করলো চীন
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৭ মে, ২০২৫ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এই ব্যবস্থার অধীনে ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত ভিসা প্রদানে ব্যবস্থা নেওয়া হবে। গত রোববার ঢাকার চীনা দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐকমত্য হয়েছিলো, তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এতে বলা হয়, এই উদ্যোগের আওতায় এখন থেকে বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো চিকিৎসার উদ্দেশ্যে চীনগামী যাত্রীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণপত্র গ্যারান্টি হিসেবে দিতে পারবে। এজন্য আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ডকুমেন্ট অথেনটিকেশন প্রয়োজন হবে না।
এ ছাড়া, মেডিকেল ভিসার জন্য ভিসা কেন্দ্রে একটি আলাদা কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা অপেক্ষা না করেই সরাসরি ডকুমেন্ট জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
গ্রিন চ্যানেল ব্যবস্থায়, আবেদনকারীদের সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার থাকবে। তাদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। কেউ চিকিৎসার কারণে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারলে, ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের মাধ্যমে রিমোট সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)