বর্ষায়ও কম বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে গরম
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৫ জুন, ২০২৬ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাইরে বের হলেই তীব্র রোদে চামড়া যেন পুড়ে যাচ্ছে, আর ঘরে থাকলেও ঘাম ঝরছে অবিরাম। মে মাসের শেষ ভাগ থেকে জুনের শুরুতে দেশের আবহাওয়ায় এমন বৈপরীত্য দেখা দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চে দেশে স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ এবং এপ্রিলে ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছে। অথচ বর্ষা মৌসুম শুরু হলেও জুন-আগস্ট সময়ে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
১ জুন প্রকাশিত এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুনে দেশে ৩ থেকে ৫টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ২ থেকে ৩টি মৌসুমি নি¤œচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে ১০ থেকে ১৫ দিন বজ্রঝড় এবং ৮ থেকে ১০ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৬.৭, রাজশাহীতে ৩৭.৫, রংপুরে ৩৭ এবং খুলনায় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। প্রায় সব বিভাগেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বা তার বেশি রয়েছে।
আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বলেন, যে সময়ে গরম পড়ার কথা ছিল, তখন হয়েছে ভারী বৃষ্টি। আবার বর্ষাকালে দেখা দিচ্ছে দাবদাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)