বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবি সিপিবির
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ছানী, ১৩৯১ শামসী সন , ০২ জুলাই, ২০২৩ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বর্তমান ও অতীতের সরকারের পাটকল বন্ধের সমালোচনা করে বলেছেন, লিজ বা ব্যক্তি মালিকানার নামে জাতীয় সম্পদ লুটপাট নয়, আধুনিকায়ন করে বন্ধ সব রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে হবে।
গত রোববার (২ জুলাই) রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের কালো দিবসে সিপিবির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
পাটকলে উৎপাদন না থাকলেও কর্মকর্তাদের প্রতি মাসে কয়েক কোটি টাকা বেতন দিচ্ছে এ কথা উল্লেখ করে প্রিন্স বলেন, অথচ বদলি শ্রমিকসহ সব শ্রমিকের পাওনা এখনো পরিশোধ করা হয়নি।
তিনি বলেন, বিশ্বে পরিবেশবান্ধব পাটের চাহিদা বেড়ে চলছে, অথচ দেশে এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করে প্লাস্টিকসহ পরিবেশ ধ্বংসকারী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব হচ্ছে সরকারের দেশবিরোধী, বিশ্বব্যাংক-আইএমএফ ও লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকা খরচ করা হয় অথচ গরিব মধ্যবিত্তের জন্য রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করা হলো না। ঋণখেলাপিদের আবার ঋণ পাওয়ার সুযোগ করে দেওয়া হলো। তিনি সরকারের দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)