বঙ্গোপসাগরে এক জেলে পেলেন ৪০ লাখ টাকার ইলিশ
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৯৬ মণ ইলিশ। পায়রা সমুদ্রবন্দরের শেষ বয়ার সীমানায় জাল ফেলে রোববার বিকেলে তিনি এই মাছ পান।
ওই জেলের নাম মিজান। তার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি নোয়াখালী এলাকার এফবি ভাই ভাই ট্রলারের মালিক।
গত সোমবার (১৪ আগস্ট) দুপুরে মাছ নিয়ে তিনি পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ফিরে আসেন। বিকেলে ওই মৎস্য বন্দরের ফয়সাল ফিস নামের একটি আড়তে ৩৯ লাখ ৭০ হাজার টাকায় এই ইলিশ বিক্রি করেন।
মিজান বলেন, ‘মাছ পাইমু আই চিন্তাও হরি নাই। ধার-দেনায় আই জর্জরিত হইয়া গেছি। মাছ বিক্রি করি যে-ই টেহা হাইছি, হেগুন দি আই দেনা শোধ করি দিমু।’
সাগর থেকে ফিরে আসা এফবি মরিয়ম ট্রলারের মাঝি আব্দুল মান্নান বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞা ওডার পর পরই আবহাওয়া খারাপ হইয়া যায়। এইতে অনেক জাইল্যাই সাগরে মাছ ধরতে যাইতে পারে নাই। যারা ছিল হেরাও সাগরের গোনে ফির্যা আইছে। আবহাওয়া ভালো হওয়ায় জাইল্যারা সাগরে যাওয়া শুরু করেন এবং জাইল্যাগো জালে ইলিশ ধরা পড়ছে। কেউ ১০ মণ, কেউ ১২ মণ কইর্যা ইলিশ পাইছে। এই তো মিজানের জালে ৯৬ মণ ইলিশ ধরা পড়লো। সামনে মাছ আরও বেশি পড়বে বইল্যা মোনে হইতেছে।’
মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ও ফয়সাল ফিসের মালিক ফজলুর রহমান গাজী জানান, গত পাঁচ দিন আগে নিজের ট্রলার নিয়ে নোয়াখালীর সামরাজ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান জেলে মিজান। পায়রা বন্দরের শেষ বয়ার সীমানায় জাল ফেলেন তিনি। রোববার জাল তোলার পর ৯৬ মণ ইলিশ পান। চলতি মৌসুমে এটাই সবচেয়ে বড় সাফল্য। এ পর্যন্ত যারা সাগরে মাছ ধরতে গেছেন তাঁদের মধ্যে মিজানই সবচেয়ে বেশি মাছ পেয়েছেন।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।