বগুড়া থেকে পাটজাত পণ্যের রফতানি বেড়েছে
বগুড়া সংবাদদাতা:
২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বগুড়া থেকে পাট ও পাটজাত পণ্যের রফতানি আয় বেড়েছে। অন্যদিকে রাইস ব্র্যান অয়েল ও কৃষিকাজে ব্যবহৃত পানির পাম্পের রফতানি কমেছে। এসব পণ্য মূলত ভারত ও শ্রীলংকায় রফতানি করা হয়েছে। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) বলছে, রফতানি বাড়াতে তারা কাজ করছেন।
বিসিসিআই কার্যালয় থেকে জানা গেছে, বগুড়া থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়মিতভাবে ভারতে রফতানি করা হয়। এর মধ্যে কাঁচা পাট ও পাটজাত পণ্য, কৃষি যন্ত্রাংশ এবং রাইস ব্র্যান অয়েল উল্লেখযোগ্য।
বগুড়া মাল্টি অয়েল মিল, হাসান জুট মিলস লিমিটেড, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ, হাসান জুট অ্যান্ড স্পিনিং মিলস, বগুড়া জুট মিলস, মিল্টন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এবং রনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এসব পণ্য রফতানি করেছে।
বর্তমানে রফতানিকারকরা বগুড়া চেম্বার থেকে সার্টিফিকেট অব অরিজিন নিয়ে পণ্য রফতানি করছে। অনেকে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ চেম্বার থেকেও সার্টিফিকেট সংগ্রহ করে থাকেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত বগুড়া থেকে যেসব পণ্য রফতানি হয়েছে তার মধ্যে পাটজাত পণ্য থেকে আয় হয়েছে ৮ কোটি ৫২ লাখ ১ হাজার ৫৭৮ ডলার। রাইস ব্র্যান অয়েল থেকে এসেছে ২ কোটি ২৪ লাখ ৯ হাজার ৮০০ ডলার। এছাড়া পানির পাম্প রফতানি থেকে এসেছে ৪২ হাজার ৮১১ ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি পানির পাম্প ও রাইস ব্র্যান অয়েলের রফতানি কমে গেছে। এর কারণ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় শহরগুলোয় পানির পাম্প তৈরির ওয়ার্কশপ গড়ে উঠেছে। তাছাড়া চায়না থেকেও আমদানি হচ্ছে। ফলে বগুড়ায় উৎপাদিত পাম্পের রফতানি কমে গেছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।