বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া
, ১৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। মনোনয়ন পেতে দৌড়ঝাঁপও শুরু করেছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আগ্রহী প্রার্থীরা। তবে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে অন্য সব দলের চেয়ে এগিয়ে আছে সংস্কারের দাবিতে সোচ্চার থাকা জামাত।
তৃণমূলে সভা-সমাবেশ, উঠান বৈঠকসহ নানাভাবে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। ব্যানার, ফেস্টুনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচার-প্রচারণা।
আগামী নির্বাচনে জয়ী হতে ভেতরে ভেতরে জোরালো প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। প্রার্থী বাছাইয়ের পাশাপাশি নির্বাচনী ছক কষতে শুরু করেছে বিএনপি-জামাতসহ রাজনৈতিক দলগুলো।
নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কারা হবেন তা নিয়েও বিএনপিসহ অন্যান্য দল কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে খোঁজখবর চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের আমলনামা পর্যালোচনা চলছে। ক্লিন ইমেজ, দলের প্রতি ত্যাগ, স্থানীয় পর্যায়ে জনসমর্থন ও গ্রহণযোগ্যতা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে জিতে আসার সম্ভাবনা- এসব বিষয়ে চলছে বিশ্লেষণ, পর্যালোচনা।
আগামী নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা দীর্ঘদিন বিভিন্ন দাবিতে ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন করেছি। তার মধ্যে অন্যতম ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আর এই নির্বাচনের জন্যই মানুষ অপেক্ষা করছে। নির্বাচন কেন্দ্র করে দেশব্যাপী উৎসাহ উদ্দীপনা বিরাজ করবে এটাই স্বাভাবিক।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচন নিয়ে দুই একটি রাজনৈতিক দল কিছুটা কৌশলী মন্তব্য করছে। তবে অধিকাংশ দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
ঈদুল আজহার ছুটিতে এলাকায় প্রাথমিক গণসংযোগ সেরে নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। ঈদ উদ্যাপন করতে নিজ নিজ গ্রামে ফিরেছিলেন কর্মজীবী মানুষ। আর নানাভাবে তাদের কাছে যাওয়া, নজর কাড়ার চেষ্টা করেছেন প্রার্থীরা। এক্ষেত্রে বিএনপি ও জামাতের নেতাদের বেশি সরব দেখা গেছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)