ফ্ল্যাট-জমি কেনাবেচায় ‘প্রকৃত মূল্য’ দেখানোর সুযোগ নিয়ে বিতর্ক
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আবাসন ও ভূমি খাতকে ঘিরে নতুন এক বিতর্কের জন্ম হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জমি, ফ্ল্যাট ও ভবন কেনাবেচার ক্ষেত্রে দলিলমূল্যের বাইরে প্রকৃত লেনদেনমূল্য স্বপ্রণোদিতভাবে প্রকাশের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে।
সরকারের দাবি, এটি কর ব্যবস্থাকে বাস্তবমুখী করার উদ্যোগ।
বাংলাদেশে জমি ও ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে প্রকৃত লেনদেনমূল্য এবং দলিলমূল্যের মধ্যে দীর্ঘদিন ধরেই বড় ধরনের ব্যবধান রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে নিবন্ধন ব্যয় কমানোর জন্য দলিলে কম মূল্য দেখানো হয়। ফলে প্রকৃত লেনদেনের একটি বড় অংশ কর নথির বাইরে থেকে যায়।
উদাহরণ হিসেবে ধরা যাক, কেউ যদি দুই কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন, কিন্তু দলিলে মূল্য দেখান এক কোটি টাকা। বাকি এক কোটি টাকা তার আয়কর নথিতে প্রতিফলিত হয় না। ভবিষ্যতে কর কর্তৃপক্ষ ওই অর্থের উৎস জানতে চাইলে তাকে জটিলতায় পড়তে হয়। নতুন বিধান অনুযায়ী তিনি চাইলে নিয়মিত হারে কর পরিশোধ করে ওই অতিরিক্ত অর্থকে আয়কর নথিতে অন্তর্ভুক্ত করতে পারবেন।
একইভাবে বিক্রেতার ক্ষেত্রেও সুযোগ রাখা হয়েছে। কোনো জমি বা ফ্ল্যাটের প্রকৃত বিক্রয়মূল্য যদি দলিলমূল্যের চেয়ে বেশি হয়, তাহলে অতিরিক্ত অংশের ওপর মূলধনী মুনাফা কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) দিয়ে তা বৈধভাবে প্রদর্শন করা যাবে।
কীভাবে কাজ করবে নতুন বিধান?
অর্থবিলে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি স্বপ্রণোদিতভাবে জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের প্রকৃত ক্রয় বা বিক্রয়মূল্য ঘোষণা করেন, তাহলে সংশ্লিষ্ট অতিরিক্ত অর্থের ওপর নির্ধারিত কর পরিশোধ করলেই হবে। এ বিষয়ে কর কর্তৃপক্ষ পরে কোনো প্রশ্ন তুলবে না।
ক্রয়ের ক্ষেত্রে দলিলমূল্যের বাইরে অতিরিক্ত অর্থের ওপর ব্যক্তিশ্রেণির জন্য প্রযোজ্য নিয়মিত আয়কর দিতে হবে। বিক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত অর্থের ওপর মূলধনী মুনাফা কর দিতে হবে।
তবে একটি গুরুত্বপূর্ণ শর্তও রাখা হয়েছে। করদাতা স্বপ্রণোদিতভাবে ঘোষণা দেওয়ার আগে যদি এনবিআর কোনো তদন্ত বা কার্যক্রম শুরু করে, তাহলে তাকে প্রদেয় করের অতিরিক্ত ২০ শতাংশ জরিমানাসদৃশ অর্থ পরিশোধ করতে হবে।
কর বিশেষজ্ঞদের মতে, এই বিধান মূলত আয়কর রিটার্নে এতদিন গোপন থাকা সম্পদের প্রকৃত মূল্য দেখানোর একটি আইনি সুযোগ তৈরি করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)