ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করছে
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ মার্চ, ২০২৩ খ্রি:, ০৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় গত ১৪ মার্চ এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটিতে পাঁচ হাজার পদ শূন্য রয়েছে। সেক্ষেত্রে এখন কর্মী নিয়োগ দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ব্যয় কমাতেই এমন পদক্ষেপ নিচ্ছে তারা।
গতবছর শেষের দিকে কোম্পানিটিতে প্রথম গণছাঁটাই শুরু হয়। সেসময় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করে যা কোম্পানিটির মোট কর্মীর ১৩ শতাংশ। ২০২০ সালে মেটা দ্বিগুণ পরিমাণে নিয়োগ দিয়েছিল।
যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সুদের হার বাড়ার কারণে অর্থনৈতিক মন্দার উদ্বেগে গত কয়েক মাস ধরে কর্পোরেট হাউজগুলো ছাঁটাই করছে কর্মীদের। ট্র্যাকিং সাইট লেঅফসডটএফওয়াইআই-র তথ্য বলছে, ২০২২ সালের শুরু থেকে তথ্য-প্রযুক্তিবিষয়ক কোম্পানিগুলো ২ লাখ ৯০ হাজার কর্মী ছাঁটাই করেছে।
মুদ্রাস্ফীতির কারণে কোম্পানিটি তার মূল ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসায় হুমকির সম্মুখীন হচ্ছে। যেখানে মেটাভার্সের মতো ব্যয়বহুল প্রজেক্ট হাতে নিয়েছে মার্ক জাকারবার্গের এই প্রতিষ্ঠান। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছে, কর্মী ছাঁটাই করার বিষয়টি পীড়াদায়ক হলেও সক্ষমতার বছরের কথা ভেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












