ফের আগ্রাসন চালালে তৈরি হবে নতুন ফ্রন্ট: ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের ওপর নতুন করে যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে শত্রুদের বিরুদ্ধে নতুন যুদ্ধক্ষেত্র বা ফ্রন্ট উন্মোচন করা হবে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সাথে এ কাজে নতুন ধরনের যুদ্ধাস্ত্র ও কৌশল ব্যবহারেরও ঘোষণা দিয়েছে তেহরান।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (১৯ মে) ইরান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বক্তব্যে এই সতর্কবার্তা দেন।
জেনারেল আকরামিনিয়া সেনাবাহিনীর উচ্চ প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, যুদ্ধবিরতির সময়কালকেও ইরানি বাহিনী যুদ্ধের সময় হিসেবেই বিবেচনা করেছে এবং নিজেদের যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির জন্য এই সুযোগকে কাজে লাগিয়েছে।
বিশ্বের যেকোনো পরাশক্তিকে লক্ষ্য করে তিনি অত্যন্ত জোরালো ভাষায় বলেন, “ইরানকে অবরুদ্ধ বা পরাজিত করা সম্ভব নয়।”
শত্রুদের হুঁশিয়ার করে এই সেনা কর্মকর্তা বলেন, “শত্রুরা যদি আবারও কোনো ধরনের বোকামি করে, জায়নবাদীদের ফাঁদে পা দেয় এবং ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসনে লিপ্ত হয়, তবে ইরান নতুন হাতিয়ার ও নতুন রণকৌশল ব্যবহার করে তাদের বিরুদ্ধে একাধিক নতুন ফ্রন্ট বা যুদ্ধক্ষেত্র তৈরি করবে।”
‘হরমুজ প্রণালী’র ওপর ইরানি সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে জেনারেল আকরামিনিয়া বলেন, এই কৌশলগত নৌপথের পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই।
তিনি সাফ জানিয়ে দেন, শত্রুদের সামনে এখন একমাত্র পথ হলো ইরানি জাতিকে সম্মান করা এবং ইরানের বৈধ অধিকারকে মেনে নেওয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)