ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, আরও ৩ ফিলিস্তিনি নিহত
, ২১ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৪ মার্চ, ২০২৩ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি ভূখ- পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী তাদের দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। গত রোববার ইসরাইলি হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পশ্চিম তীরের উত্তরাংশের নাবলুস শহরের কাছে ঘটনাটি ঘটেছে এবং তাতে তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে ফিলিস্তিনিরা। কয়েক মাস ধরে এখানে ক্রমাগত সহিংসতা বাড়তে দেখা যাচ্ছে।
নাবলুসের পুরান শহরভিত্তিক জঙ্গি গোষ্ঠী ‘লায়ন্স ডেন’ এক বিবৃতি প্রকাশ করে নিহত তিনজন তাদের সদস্য বলে জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাওয়ারা-জিত চৌরাস্তা এলাকাটিতে ফিলিস্তিনি এবং ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সম্প্রতি পশ্চিম তীরে সন্দেহভাজন ফিলিস্তিনিদের বিরুদ্ধে দমন অভিযান নতুন করে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে গত কয়েকদিনে শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)