ফসল উৎপাদনে বিশ্বের সেরা দশে বাংলাদেশ
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের বড় আয়তনের দেশগুলোকে পেছনে ফেলে ২২টি কৃষিপণ্য উৎপাদনের তালিকায় শীর্ষ দশে অবস্থান করে নিয়েছে বাংলাদেশ। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
বিষয়টিকে সুখবর বলছেন কৃষি অর্থনীতিবিদরা। তবে এ ধারা অব্যাহত রাখতে কৃষকদের ভর্তুকি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের ওপর জোর দেয়ার পরামর্শ তাদের।
করোনার রেশ কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যা সারাবিশ্বের খাদ্য শৃঙ্খলেই ফেলেছে নেতিবাচক প্রভাব।
তবে এমন অবস্থাতেও থেমে থাকেননি দেশের কৃষকরা। ভয়-ডর উপেক্ষা করেই ছুটে গেছেন ফসলের মাঠে। ফলিয়েছেন সোনার ফসল।
তাদের এ হাড়ভাঙা শ্রমের কারণেই কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের বড় দেশগুলোকে পেছনে ফেলেছে বাংলাদেশ। আয়তনে ছোট হলেও জায়গা করে নিয়েছে সেরা দশে।
এ তথ্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও’র। চাল, পেঁয়াজ, মরিচ, কুমড়া, ফুলকপি, ব্রোকলিসহ ২২টি খাদ্যপণ্যের তালিকা প্রকাশ করে সংগঠনটি দেখিয়েছে এ খাতের অগ্রগতির তুলনামূলক চিত্র।
এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিমসন বলেছে, পুষ্টি, নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ এবং ন্যায্যমূল্য প্রাপ্তির বিষয়টি মাথায় রেখেই এ প্রতিবেদন তৈরি করে এফএও। পাশাপাশি প্রতিটি দেশের প্রধান ফসল চিহ্নিত করাও এর লক্ষ্য। বাংলাদেশ এ খাতে অনেক ভালো করেছে। তবে আরও বেশি উন্নতির জন্য কাজ করতে হবে।
অবস্থান নির্ধারণী এ প্রতিবেদনকে সুখবর হিসেবে দেখছেন কৃষি অর্থনীতিবিদরা। তবে একে টেকসই করতে উৎপাদন আরও বাড়ানো এবং কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তির দিকে আরও বেশি নজর দেয়ার পরামর্শ তাদের।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, জনবহুল এদেশে যত বেশি ফসল উৎপাদন হয়, তত আমাদের প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হয়। এ পরিস্থিতিতে উৎপাদন আরও বাড়াতে হবে। এজন্য কৃষদের আরও বেশি সহায়তা দিতে হবে। তারা যাতে ন্যায্যমূল্য পায়, সেটার নিশ্চয়তা বিধান করতে হবে।
২০১১ সালে প্রকাশিত একই প্রতিবেদনে শীর্ষ দশে ছিল বাংলাদেশের ১৭টি পণ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)