ফখরুলকে মিস করছি বলব না, থাকলে ভালো হতো -ওবায়দুল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি প্রসঙ্গে বলেছেন, দলটির রিজভী নামক অনাবাসিক প্রতিনিধি হঠাৎ হঠাৎ ১০-১২ জন নিয়ে এসে গুপ্তমিছিল করছে। এর কোনো গুরুত্ব নেই। এটা আমরা দেখেও না দেখার ভান করছি।
আর কারাবন্দি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে কাদের বলেছেন, তাঁর সঙ্গে প্রতিদিনই কথাবার্তা ‘এক্সচেঞ্জ’ ও ‘কাউন্টার’ হতো।
এখন ওনাকে মিস করছি বলব না, তবে থাকলে ভালো হতো।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কাদের এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টিকে নিয়ে শঙ্কা ও দলের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়েও কথা বলেন কাদের।
জাতীয় পার্টিকে নিয়ে শঙ্কার প্রসঙ্গে কাদের বলেন, তারা তো আমাদের বলে গেছে নির্বাচন করতে চায়। জোট করতে চায়।
তারা তো বলেনি যে সরে যাবে। শঙ্কা-আশঙ্কা থাকতে পারে, এটা নিয়ে আমরাও নিশ্চিন্ত হতে চাই। ১৭ বা ১৮ ডিসেম্বর সব পরিষ্কার হবে।
স্বতন্ত্র প্রার্থীদের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র প্রার্থীদের আমরা ওঠাতে পারব না। এখন তারা নির্বাচন কমিশনের আওতায় এবং নির্বাচন কমিশনের যে আচরণবিধি তাতে কোনো স্বতন্ত্র প্রার্থীকে আমরা জোরজবরদস্তি করে ওঠাতে পারি না।
কাদের আরো বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো নির্বাচিত হওয়ার সুযোগ আমরা রাখিনি। আওয়ামী লীগের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী আছে, অন্যান্য দলও আছে। এবার কারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।