প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদ-
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে করা তিনটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদ- দিয়েছেন আদালত।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।
মোট ২১ বছরের সাজা ছাড়াও তিন মামলায় তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে অতিরিক্ত ১৮ মাস কারাভোগের আদেশ দিয়েছে আদালত।
এই মামলাগুলোয় আসামির সংখ্যা মোট ৪৭ হলেও ব্যক্তি হিসেবে সংখ্যা ২৩। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও আরও ২০ জন সাবেক সরকারি কর্মকর্তা ও রাজউকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা তালিকায় রয়েছেন। তাদের মধ্যে মাত্র এক আসামি- খুরশীদ আলম গ্রেপ্তার অবস্থায় আছেন।
মামলার তদন্ত ও ৯১ জন সাক্ষীর জবানবন্দিতে উঠে এসেছে- রাজধানীতে নিজস্ব জমি থাকা সত্ত্বেও তথ্য গোপন করে রাজউকের প্লট নেন শেখ হাসিনা ও তার সন্তানরা। রাজউকের ৩০ কাঠা প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদক মামলাগুলো করে।
আদালত থেকে সমন, গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আসামিরা অনুপস্থিত থাকায় পলাতক অবস্থাতেই তাদের বিরুদ্ধে বিচারকাজ সম্পন্ন হয়।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, রাজউকের নীতিমালা লঙ্ঘন করে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে নিজের এবং পরিবারের সদস্যদের নামে সরকারি জমি নেন শেখ হাসিনা ও তার সন্তানরা। এ জন্য মিথ্যা হলফনামাও জমা দেওয়া হয়।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের আমলের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। এরই ধারাবাহিকতায় পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নিয়ে ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের’ অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে দুদক মোট ছয়টি মামলা করে। এসব মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে-মেয়ে, বোন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যদেরও আসামি করা হয়।
ছয়টি মামলার মধ্যেই শেখ হাসিনা অভিযুক্ত। তার পরিবারের তিনটি মামলার বিচার একসঙ্গে চলছে; অপরদিকে, রেহানার পরিবারের তিন মামলার শুনানি চলছে আলাদা আদালতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটে দেশের শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ রাখা হয়নি -সাইফুল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে -বিএসআরইএনি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)