প্রসঙ্গ: পরিবারে আহাল আহলিয়ার হক্ব আদায়
সুওয়াল:
যদি কোন আহাল তার আহলিয়ার অথবা আহলিয়া আহালের হক্ব আদায়ে অক্ষম হয় এবং তাদের সন্তান থাকে। এমতাবস্থায় আহাল আহলিয়াকে তালাক্ব দিতে চায় বা আহলিয়া আহাল থেকে তালাক্ব নিতে চায়। এরূপ করা কতটুকু শরীয়তসম্মত?
জাওয়াব:
প্রথমত: প্রত্যেক পুরুষ ও মহিলার উচিত, বিয়ের পূর্বেই বিয়ের পরে তাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে তা সম্পর্কে জানা। যখন তারা সেই দায়িত্ব পালনে সক্ষম হবে তখনই বিয়ে করা। কেননা বিয়ের পর যদি উভয় উভয়ের দায়িত্ব বা হক্ব আদায় না করে, তাহলে কিয়ামতের দিন তাদেরকে জবাবদিহি করতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- সাবধান! তোমরা প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেকেই তার রক্ষিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ...... একজন পুরুষ তার পরিবারের রক্ষক, সে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর একজন মহিলা তার স্বামীর ঘরের এবং সন্তাদের রক্ষক, সেও তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
দ্বিতীয়ত: তালাক্ব হচ্ছে দ্বীন ইসলাম উনার আলোকে জায়েয বা বৈধ কাজের মধ্যে মহান আল্লাহ পাক উনার নিকট সবচেয়ে অপছন্দনীয় কাজ।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক উনার নিকট সর্বাপেক্ষা অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক। (আবূ দাউদ শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত আছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে নারী নিরূপায় হওয়া ব্যতীত আপন স্বামীর নিকট তালাক চায়, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ” নাউযুবিল্লাহ! (আহমদ শরীফ, তিরমিযী শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ ও দারেমী শরীফ)
অনুরূপভাবে কোন আহালের অন্যায়ভাবে তার আহলিয়াকে তালাক্ব দেয়া জায়িয নেই। কেননা তা বিনা অপরাধে তাকে কষ্ট দেওয়ার নামান্তর। আর বিনা অপরাধে কাউকে কষ্ট দেওয়ার পরিণাম সম্পর্কে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
অর্থ: যারা বিনা অপরাধে মু’মিন পুরুষ ও মু’মিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। (সূরা আহযাব শরীফ, ৫৭নং ও ৫৮নং আয়াত শরীফ) ।
তাই কোন উল্লেখযোগ্য কারণ ছাড়া তালাক্ব দেয়া বা নেয়া উচিত নয়।
আর সন্তান হওয়ার পর তালাক্বের মাধ্যমে আহাল ও আহলিয়ার আলাদা হয়ে যাওয়া সন্তানের হক্ব বা অধিকার নষ্ট করার নামান্তর। কেননা সেই সন্তান পিতা মাতা উভয়ের যে কোন একজন থেকে দূরে সরে যায়, হিনমন্যতায় ভুগে, পিতা মাতা উভয়ের যে কোন একজনের মায়া- মমতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। যা তার অধিকার ছিলো। হযরত সালমান ফারেসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন- ‘তোমার উপর তোমার রব উনার হক্ব রয়েছে, তোমার শরীরের হক্ব রয়েছে এবং তোমার পরিবারের হক্ব রয়েছে। অতএব প্রত্যেককে তার অধিকার দাও’।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে হযরত সালমান ফারেসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার এ কথা পেশ করা হলে তিনি বলেন, ‘তিনি সত্য বলেছেন’। কারণ মানব সন্তান পশু-পাখির মত নয় বিধায় তারা পুরোপুরি আদর-যত্ম স্নেহ-মমতা না পেলে তাদের পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা প্রায় অসম্ভব।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।