শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

প্রশাসনের সর্বস্তরেই রদবদল আসছে

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, রাত ২:৫৪
নিজস্ব প্রতিবেদক:
নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কাজ শুরু করেছেন। এরই অংশ হিসেবে প্রশাসনের প্রতিটি স্তরেই রদবদল শুরু হয়েছে। কারণ, আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন দিয়ে দেশ চালাতে সমস্যা হবে বলে মনে করছেন তারা। ফলে পুরোনোদের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ দপ্তর/সংস্থায় পাঠানোর পাশাপাশি কিছু কিছু কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখা হতে পারে। তবে প্রশাসনে ঢালাওভাবে রদবদল কিংবা পদোন্নতি দেওয়া ঠিক হবে না বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া।
তিনি বলেন, প্রশাসনে কর্মরত যোগ্য ও সৎ কর্মকর্তাদের ভালো দপ্তর/সংস্থায় রাখতে হবে। ঢালাওভাবে সবাইকে সরিয়ে প্রশাসন চালানো সহজ হবে না। যাদের নিয়ে বিতর্ক নেই, যারা তুলনামূলক বেশি নিরপেক্ষ, তাদের রাখতে হবে। কিছু কিছু জায়গায় অবশ্যই পরিবর্তন আনতে হবে। প্রশাসনের নিচের দিকে গণহারে বদলি করা ঠিক হবে না। প্রশাসন সবসময় সরকারের ইচ্ছায় কাজ করে বলেও মনে করেন সাবেক এ কর্মকর্তা।
সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ ইতোমধ্যে বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি সাবেক প্রধানমন্ত্রীর খুবই আস্থাভাজন ছিলেন। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের নাম শোনা যাচ্ছে। তবে শেষ মুহূর্তে অন্য কাউকে নিয়োগ দেওয়া হলেও আশ্চর্যের কিছু থাকবে না। দু-এক দিনের মধ্যেই মুখ্য সচিব নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।
পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও কয়েকজন ডেপুটি গভর্নর। তবে এখনো নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়নি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের পদত্যাগের পর সেখানে আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারক ওবায়দুল হাসান। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তাদের পদত্যাগপত্র পাঠানো হয়।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পদত্যাগের পর নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে। র্যাবও পেয়েছে নতুন মহাপরিচালক (ডিজি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার পদেও এসেছে নতুন মুখ। পুলিশের বিভিন্ন ইউনিটে আরও রদবদল হবে বলে শোনা যাচ্ছে। বিশেষ করে জেলা পুলিশ সুপারদের তুলে আনার বিষয়টি ভাবা হচ্ছে।
সূত্র জানায়, চলতি সপ্তাহের মধ্যেই বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সচিব রদবদল ব্যাপকভাবে শুরু হবে। এ নিয়ে সচিবদের মধ্যে আতঙ্ক কাজ করছে। এ ছাড়া চুক্তিতে থাকা সচিবদের নিয়োগ বাতিলের উদ্যোগও নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তি বাতিল করা হয়েছে। যদিও তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের চুক্তি বাতিলেরও গুঞ্জন রয়েছে।
এদিকে, মাঠ প্রশাসনেও ব্যাপক পরিবর্তন আসছে বলে শোনা যাচ্ছে। বিশেষ করে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পুলিশ সুপারদের (এসপি) পর্যায়ক্রমে তুলে আনার চিন্তা করছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ, শীর্ষ প্রশাসনের পাশাপাশি মাঠ প্রশাসনেও রাজনৈতিক বিবেচনায় কর্মকর্তারা ডিসি-এসপি হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ছাত্রজীবনে সরাসরি আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এসব কর্মকর্তার ওপর আস্থা রেখে আগাতে চায় না সরকার। সরকারের প্রতিনিধি হিসেবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং এসব পদে সরকারের আস্থাভাজন থেকে নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে অতীতে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে এসব পদে নিয়োগ দেওয়া হবে।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও পদত্যাগের হিড়িক পড়েছে। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাকসুদ কামাল এবং হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও উপাচার্যদের কেউ কেউ পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ফলে উপাচার্যশূন্য হওয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেবে সরকার। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোও নতুন প্রশাসন দিয়ে চলবে।
কর্মকর্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে পুরোপুরি সফল হতে হলে পুরোনো প্রশাসন বহাল রাখা কোনোভাবেই সমীচীন হবে না। কারণ, তারা আওয়ামী সরকারের সুবিধাভোগী। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে চেষ্টা করবে। দ্রুত তাদের সরিয়ে আগে বিভিন্ন সময়ে বঞ্চিত কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে