‘প্রশাসনের বড় অংশ জামাতের দখলে’
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, প্রশাসনের একটি বড় অংশ জামাতের দখলে রয়েছে। তিনি বলেন, শুধু প্রশাসন ও পুলিশ নয়, বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জামাতের পুরোপুরি আধিপত্য লক্ষ্য করা যায়।
রুমিন ফারহানা সম্প্রতি একটি টক শোতে এ মন্তব্য করেন। তিনি জামাত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। রুমিন ফারহানা উল্লেখ করেছেন, শাহজাহান দুই দিন আগে এক চ্যালেঞ্জ দিয়েছেন, তার কথায় চন্দ্র-সূর্য সবকিছু থেমে যায়। তিনি বলেন, তাকে না চিনলে চিনে রাখতে হবে।
তিনি আরও বলেন, শাহজাহান ও জামাতের কিছু নেতার বক্তব্য অনুযায়ী, আমরা বললে মামলা নেবে, আমরা বললে মামলা থেকে অব্যাহতি দেবে। আমরা বললে গ্রেপ্তার করবে, আমরা বললে ছেড়ে দেবে। আমাদের কথায় পুলিশ উঠবে-বসবে।
রুমিন ফারহানা উল্লেখ করেছেন, জামাত আমিরকেও খুঁজছিলেন শাহজাহান, এবং সাক্ষী নিয়ে এই বক্তব্য প্রকাশ করতে চাইছিলেন। এই বিবেচনায় তিনি বলেন, প্রশাসন ও পুলিশের ওপর যে পরিমাণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাওয়া হচ্ছে, তা স্পষ্টভাবে বোঝা যায়।
তিনি আরও বলেন, আজকাল আচরণগুলো অনলাইন ও অফলাইনে সর্বত্র লক্ষ্য করা যায়। মিডিয়া, মাঠের রাজনীতি এবং ডিজিটাল প্ল্যাটফরমে এরোগেন্সির প্রকাশ দেখা যাচ্ছে, যা গত ১৫ বছরের অভিজ্ঞতায় পরিলক্ষিত হয়েছে। কিছু দলের ভেতরে নির্বাচনের আগেই ১৫ মাসে এ ধরনের আচরণ দেখা যাচ্ছে।
রুমিন ফারহানা বলেন, নির্বাচন শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে সম্পন্ন হবে না। এটি সরকারের সদিচ্ছার ওপরও নির্ভর করে। নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও সমর্থকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সব বিষয় বিবেচনায় নিলে বোঝা যায়, শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো পুলিশ ও প্রশাসনের কাজ নির্ধারণ করা এবং তা কতটুকু নিরপেক্ষভাবে বা শক্তভাবে করা যায়, সেটাই মূল প্রশ্ন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।