প্রথম আলোর ফ্যাসিস্ট ভূমিকা জাগ্রত হচ্ছে -জিএমপি কমিশনার
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান বলেছেন, গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এত প্রচেষ্টার পরও যখন আমাদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়, তা মর্মাহত করে।
প্রথম আলোর সিরিজ প্রতিবেদন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জিএমপি কমিশনার।
নাজমুল করিম খান বলেন, যদি সত্যিই কোথাও অনিয়ম থাকত, তা অন্যান্য গণমাধ্যমের নজরে পড়ত। কিন্তু কেবল একটি মিডিয়া, একটি পত্রিকার চোখেই বিষয়গুলো ধরা পড়ল, তারাই তিনটি সিরিজ করল, এটা সবাই বুঝতে পারে। আমি এর কোনো জবাব আসলে জানি না।
গাজীপুরে অফিস করলেও জিএমপি কমিশনার কেন ঢাকায় থাকেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যে বাসায় থাকি, সেটি গুলশানে ডিআইজি কোয়ার্টার। ঢাকার গুলশানে ডিআইজিদের জন্য একটি কোয়ার্টার হয়েছে, এটি আমার ব্যক্তিগত বাড়ি নয়। পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে একটি ফ্ল্যাট বরাদ্দ পেয়েছি। সেখানে আমার পরিবার থাকে এবং আমার বেতন থেকে নিয়মিত ভাড়াও কেটে নেওয়া হয়।
জিএমপি কমিশনার আরও বলেন, আমি রাস্তা বন্ধ করে মানুষের যাতায়াতে বিঘ্ন করব, এটা সম্ভব নয়। এটি যদি কেউ বলে থাকে... আমি জানি বলেছে (প্রথম আলো) উদ্দেশ্যমূলকভাবে।
প্রথম আলো কেন পর পর তিনটি প্রতিবেদন করল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কারও দিকে আঙুল তুলতে চাই না। তবে আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে। যখন আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করি, তখন প্রথম আলোর ভূমিকা আপনারা দেখেছেন, অন্যরা দেখেছে। এখন মনে হচ্ছে, তাদের সেই ভূমিকা জাগ্রত হচ্ছে, সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।
নিজের নিরাপত্তাব্যবস্থার বিষয়ে নাজমুল করিম খান বলেন, আমি শুধু নই, আমার আগের কমিশনারও প্রটেকশন নিয়েছেন। আমি যেদিন দায়িত্ব নিতে এসেছি, সেদিনও টঙ্গী থেকে আমাকে প্রটেকশন দেওয়া হয়েছে। এখন যদি সরকার বলে, তুমি প্রটেকশন নিতে পারবে না, অবশ্যই কাল থেকে আমার প্রটেকশন থাকবে না। আমার পজিশনের কারণে আমি এটা পেয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)