প্রথমে বিএনপির ‘ওয়াকআউট’, পরে ফায়ার অ্যালার্ম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির ওয়াকআউটের ঘটনা ঘটেছে। পরে দলটি আবার আলোচনায় ফেরে। এর পরপরই ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আধা ঘণ্টার জন্য সংলাপ বন্ধ রাখা হয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আলোচনার জন্য বিষয়গুলো উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আলোচনায় অংশ নেবেন না।
পরে আলী রীয়াজ বলেন, বিএনপির পক্ষে বলা হয়েছে, তারা আলোচনায় অনুপস্থিত থাকবে। একটি রাজনৈতিক দল আলোচনায় অংশ না নিলে আলোচনা করা যাবে কি না- তা নিয়ে সিদ্ধান্ত দিতে পারি না।
তখন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি বড় দল আলোচনায় অংশ না নিলে ঐকমত্য পৌঁছানো সম্ভব না। আলোচনায় অগ্রসর হওয়া সম্ভব না
পরে সঞ্চালক মনির হায়দার বলেন, এর আগে এক বা একাধিক দল নোট অব ডিসেন্ট দিয়েও ঐকমত্য হয়েছিল।
বাইরে এসে সালাহউদ্দিন আহমদ বলেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আমরা ওয়াকআউট করেছি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান আলোচনায় আমরা অংশ নেব না বলেছি।
পরে ১২টার দিকে আলোচনায় আবার যোগ দেওয়ার সময় তিনি বলেন, এইসব ইস্যুতে আমরা আলোচনায় অংশ নেব না- সেটা বলেছি। কিন্তু আলোচনায় আবার যোগ দিয়ে আমরা বিস্তারিত তুলে ধরব।
এদিন হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আধা ঘণ্টার জন্য সংলাপ স্থগিতের ঘটনা ঘটে।
ফরেন সার্ভিস একাডেমির শাপলা হলের একজন কর্মচারী বলেন, মনে হচ্ছে মূল ভবনের তিন তলায় কেউ ধূমপান করেছেন। সেটার ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে।
তখন সংলাপে অংশগ্রহণকারীরা মূল ভবন ছেড়ে বাইরে বের হন। ১২টা ২৫ মিনিটের দিকে ফায়ার অ্যালার্ম বন্ধ হয়ে যায়। আগুনের কারণ খুঁজতে কর্মকর্তা-কর্মচারীরা ছোটাছুটি শুরু করেন। পরে দুপুর ১২টা ৫৫ মিনিটে ঐকমত্য কমিশনের আলোচনা ফের শুরু হয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।