প্রতি ওয়ার্ডে হবে স্বেচ্ছাসেবক দল - মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ওয়ার্ড রয়েছে ৭৫টি। দুর্যোগ ব্যবস্থাপনায় এসব ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে সম্প্রতি সংগঠিত অগ্নিকা-সহ বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে দক্ষিণ সিটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।
নিজ সভাপতিত্বে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল গঠন নিয়ে কথা বলেন তাপস। পরে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বিষয়টি জানান।
মেয়র তাপস বলেন, প্রতিটি ওয়ার্ডে ২০০ সদস্য নিয়ে আমরা স্বেচ্ছাসেবক দল গঠন করতে চাই। যেকোনো দুর্যোগ মোকাবিলায় যাতে এসব দল তাৎক্ষণিকভাবে প্রস্তুত থাকে, আমরা এ বিষয়টি নিশ্চিত করতে চাই।
তিনি জানান, এসব স্বেচ্ছাসেবক দলে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্টের সদস্যরা। তাদের বয়স সীমা থাকবে ১৬ বছর থেকে ৩০ বছর পর্যন্ত। প্রত্যেক ওয়ার্ডের নিরাপত্তারক্ষীরাও এ দলে অন্তর্ভুক্ত থাকবে। তাদের বয়স সীমা শিথিল করা হবে।
মেয়র বলেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়মিত সূচির আওতায় আনা হবে। আগামী জুনের মধ্যেই চালু হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বা ওয়ান স্টপ সেন্টার। আসছে বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনায় আলাদা বরাদ্দ থাকবে। ক্ষতিগ্রস্তদের জন্যও থাকবে ব্যবস্থা। দক্ষিণ সিটি করপোরেশনে ৪২টি ভবন ঝুঁকিপূর্ণ; ১৯৭টি সংস্কারের সুপারিশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দ্রুতই এ ব্যাপারে ডিএসসিসি পদক্ষেপ নেবে।
এ সময় বঙ্গবাজারের নতুন ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাপস উত্তরে বলেন, বঙ্গবাজারের ব্যবসায়ীরা চাইলে ভবন নির্মাণের দিকে এগিয়ে যাবো। প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন। মার্কেট নির্মাণ হলে কি ধরণের মার্কেট হবে সেটিও দেখতে হবে। মার্কেট নির্মাণ শুরু হলে সময়ের মধ্যে হয়ে যাবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।