শ্রমিক ছাঁটাই:
প্রতিবাদে কারখানায় বিক্ষোভ-ভাঙচুর
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেড নামের একটি কারখানায় বিক্ষোভ হয়েছে। এ সময় শ্রমিকেরা কারখানার মূল ফটকে তালা দিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। শ্রমিকেরা কারখানায় ভাঙচুর ও বেশ কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে মূল ফটক ভেঙে কর্মকর্তাদের উদ্ধার করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন আহত হন।
এদিকে সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিবিএস কেবল নামের একটি কারখানার কয়েকশ’ শ্রমিক এই বিক্ষোভ করেন। ১২ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে তারা কর্মবিরতি পালন, আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিক রিফাত হোসেন বলেন, ‘ঈদের পূর্বে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনির হোসেনকে অপসারণের জন্য আমরা দাবি জানাই। সে সময় আন্দোলনের মুখে মনিরকে অপসারণ করা হয়। তখন শ্রমিকেরা দাবি করেন, যেন কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা না হয়। কিন্তু ঈদের ছুটি শেষ হলে আজ (শনিবার) কর্মস্থলে এসে অনেক শ্রমিক জানতে পারেন, তাদের চাকরি নেই। এই ক্ষোভ আমরা কারখানার মূল ফটক তালাবদ্ধ করি। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্য আসেন। পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করলে ক্ষোভে ভাঙচুর চালানো হয়। এলোপাতাড়ি কয়েকজন মারধরের শিকার হন। বিক্ষুব্ধ শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)