প্রতারণা: কখনো সেনা, কখনো র্যাব বা ডিবি!
নিজস্ব প্রতিবেদক:
কখনো সেনাবাহিনী, কখনো র্যাব বা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা! এসব পরিচয়ে প্রতারণা করে বেড়াতো রিয়াদ বিন সেলিম (২৪)। কিছু কিছু ক্ষেত্রে সে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন শিল্প গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেও পরিচয় দিতো।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ নুরুল আবছার এ তথ্য জানান।
সম্প্রতি র্যাব পরিচয়ে একজনের সঙ্গে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে রিয়াদকে আটক করা হয়।
রিয়াদের গ্রামের বাড়িয়া পটিয়া পৌরসভা পাইকপাড়া এলাকায়। তিনি নগরের চান্দগাঁও থানার হাজিরপুল এলাকায় থাকতো।
র্যাব জানায়, রিয়াদ পেশায় একজন গাড়িচালক। সে একসময় ডিবির এক কর্মকর্তার ব্যক্তিগত গাড়িচালক হিসেবে চাকরি করেছে। সেসময় থেকে সে বিভিন্ন ব্যক্তির কাজ করে দেওয়ার নামে টাকা নেওয়া শুরু করে। একপর্যায়ে এটিকেই সে পেশা হিসেবে বেছে নেয়। তার সেনাবাহিনীতে যোগদানের বড় শখ ছিল। সেই শখ পূরণের আশায় ২০১৯ সালে সে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদবীর একটি পরিচয়পত্র বানায়। এরপর এটি দিয়ে সে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের আওতাধীন বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা লাভের চেষ্টা করে। একই সঙ্গে সে কখনো ইঞ্জিনিয়ার, কখনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলে পরিচয় দিতো।
এদিকে, এসব পরিচয় একাধিকবার ব্যবহার করে ফেলায় তার শখ জাগে র্যাবের কর্মকর্তা হওয়ার। এরপর সে র্যাবের অফিসিয়াল নম্বরের সঙ্গে মিলিয়ে একটি সিম সংগ্রহ করে। ওই নম্বর দিয়ে বিভিন্ন লোকজনকে ফোন দিয়ে ওয়ারেন্ট-মামলার কথা বলে টাকা আদায় করতো। সবশেষ এক ভুক্তভোগীকে হুমকি দেওয়া হলে তিনি বিষয়টি চট্টগ্রাম র্যাবকে অবহিত করেন। এরপর জুমুয়াবার (১০ মার্চ) অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ নুরুল আবছার বলেন, আটকের পর সেলিমের মোবাইল চেক করে জানা যায়, সে অনলাইনে বিভিন্ন পণ্য অর্ডার করতো। পরে র্যাব পরিচয়ে বিনামূল্যে এসব পণ্য পাওয়ার চেষ্টা করতো।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।