প্রচলিত পদ্ধতিতেই ভোট প্রস্তুতি
, ২৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২২ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন (ইসি) দেশে প্রচলিত আসনভিত্তিক ফার্স্ট পাস্ট দ্য পোস্ট (এফপিটিপি) পদ্ধতির পক্ষেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
অন্তর্র্বতী সরকার, সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও বিকল্প সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির পক্ষে সুপারিশ করেনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের আলোচ্যসূচিতেও সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতির বিষয়টি স্থান পায়নি। তবে বাংলাদেশ জামায়াতে ও কথিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো পিআর পদ্ধতির নির্বাচন দাবিতে সোচ্চার।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে বিভিন্ন ধরনের দাবি জানাতে পারে। কিন্তু আমরা বিদ্যমান আইন অনুসারে আসনভিত্তিক এফপিটিপি পদ্ধতির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগেই নির্বাচন। আমরা সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার মনে করেন, পিআর পদ্ধতি চালু করতে হলে প্রথমে দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা। কিন্তু বিষয়টি নিয়ে দলগুলো তো একমত না। দলগুলো একমত হলে তবেই পিআর পদ্ধতি সম্ভব।
প্রসঙ্গত, দেশে সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে স্বতন্ত্র কেউ প্রার্থী হতে পারবেন না। কারণ এ পদ্ধতিতে ব্যক্তিকে নয়, ভোট দিতে হবে দলকে। দলের ভোটপ্রাপ্তি অনুপাতে সংসদে আসনসংখ্যা নির্ধারণ হবে।
কমিশনের প্রতিবেদনে পিআর পদ্ধতির নেতিবাচক দিক সম্পর্কে এই মর্মে বলা হয়েছে যে এর ‘একটি বড় দুর্বলতা হলো সরকারের সম্ভাব্য অস্থিতিশীলতা। ’ বাংলাদেশের তুলনামূলকভাবে কম বিতর্কিত পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে দলগুলোর ভোটপ্রাপ্তির হার এবং সে অনুসারে পিআর পদ্ধতিতে বণ্টনযোগ্য আসনসংখ্যা উল্লেখ করে বলা হয়েছে, এ পদ্ধতি ব্যবহার করা হলে উল্লিখিত চারটি নির্বাচনে যেহেতু কোনো দলের পক্ষেই এককভাবে সরকার গঠন করা সম্ভব হতো না, তাই বড় দলগুলো ক্ষুদ্র দলগুলোর কাছে জিম্মি হয়ে যেতে পারত এবং ‘টিরানি অব দ্য স্মল মাইনরিটি’ বা ছোটদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যেতে পারত। এ ছাড়া সরকার গঠনে ভাঙা-গড়ার খেলা প্রকট হয়ে উঠতে পারত। এমনকি সরকার গঠনে লেনদেনের প্রভাবও ঘটতে পারত। এ ছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতিতে দলের আধিপত্য বেসামাল পর্যায়ে পৌঁছতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












