পেঁয়াজের দাম নেমেছে, এবার বাড়ছে চিনির দাম
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৮ জুন, ২০২৩ খ্রি:, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আমদানি ঘোষণার পর কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুয়েকদিনে পণ্যটির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। এক মাস সীমান্তে এসে অপেক্ষমাণ থাকার কারণে ভারতীয় পেঁয়াজ উল্লেখযোগ্য পরিমাণ নষ্ট হয়ে গেছে। একারণে বাজারে দেশি পেঁয়াজের চাহিদা একটু বেশি।
তবে প্রায় দুই মাস অস্থির থাকার পর পণ্যটির বাজার যখন লাগামে আসতে শুরু করেছে, তখনই হঠাৎ বাড়তির দিকে চিনির দাম। এরইমধ্যে চিনির দাম বেড়েছে মণপ্রতি ১০০ থেকে ১২০ টাকা। বাজারে হঠাৎ সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তির দিকে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে গেছে, দেশের ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গতকাল বুধবার (৭ জুন) দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৮ থেকে ৪০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৪৮ থেকে ৫২ টাকা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দামের লাগাম টানতে গত ১৪ মে বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়কে পেঁয়াজ আমদানির জন্য অনুমতি দিতে অনুরোধ করে। এরপর থেকে মূলত ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক সীমান্তে আসতে শুরু করে। তবে কৃষি মন্ত্রণালয়ের অনুমতি না মেলায় সীমান্তে এসে অপেক্ষা করতে থাকে পেঁয়াজের গাড়ি। শেষমেশ গত ৫ জুন থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। এরপর থেকে দেশে পেঁয়াজের ট্রাক ঢুকতে থাকে। দীর্ঘদিন ধরে সীমান্তে অপেক্ষমাণ থাকার কারণে গাড়িতে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আবার মান একটু ভালো থাকায় বাজারে দেশি পেঁয়াজের চাহিদা একটু বেশি বলে জানা গেছে।
এদিকে খাতুনগঞ্জ—চাক্তাইয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার চিনি বিক্রি হচ্ছে মণপ্রতি ৪ হাজার ৫৮০ টাকায়। মঙ্গলবার বিক্রি হয়েছিল ৪ হাজার ৫০০ টাকায় এবং সোমবার বিক্রি হয়েছিল ৪ হাজার ৪৬০ টাকায়।
চাক্তাইয়ের জমজম ট্রেডার্সের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, বাজারে সরবরাহ কমে যাওয়ায় সোমবার থেকে চিনির দাম একটু বাড়তির দিকে রয়েছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ—সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, চিনির তো তেমন কোনো সংকট নেই। দাম বাড়ানোর জন্য একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করে। মূলত সরকার কোনো ব্যবস্থা না নেওয়ায় একটির পর একটি সংকট তৈরি হচ্ছে। কোনোভাবে লাগাম টানা যাচ্ছে না। পেঁয়াজের ক্ষেত্রে এরকম হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদেশে পড়াশোনায় বড় পরিমাণের অর্থ চলে যাচ্ছে
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে যাত্রী খাতে আয় বেড়েছে, ইঞ্জিনসংকটে কমেছে পণ্য রাজস্ব
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ সার কারখানা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের অন্য কোম্পানিগুলোর চেয়ে ৫৯% বেশি দামে বিদ্যুৎ দিচ্ছে আদানি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাজার বছরের প্রাচীন মসজিদেও উচ্ছেদ নোটিশ পাঠালো ভারতের রেল বিভাগ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রক্সি দিয়ে সরকারি চাকরি: যোগ দিতে এসে ধরা ৪ জন
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মসজিদে আগুন দিলো ইসরায়েলের দখলদারগুলো
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসার ছাদে আনার বাগান করে সফল আল আমিন
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)