শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পূর্বাচলে রাজউকের ১২৬ একর জমি ‘গায়েব’

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, সকাল ৪:৫৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৫২
পূর্বাচলে রাজউকের ১২৬ একর জমি ‘গায়েব’
আল ইহসান ডেস্ক:
সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের (সিএজি) নিরীক্ষা প্রতিবেদনে বিষয়টিকে অনিয়ম বলে উল্লেখ করা হয়েছে।
পূর্বাচল নতুন শহর থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১২৬ একর জমি ‘গায়েব’ হয়ে গেছে। সেই সঙ্গে হিসাব নেই এ জমি অধিগ্রহণ করা বাবদ ১১ কোটি টাকার। খোদ রাজউকের নিরীক্ষা অন্তত এমনটাই বলছে। আর একেই অনিয়ম বলছে সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয় (সিএজি)।
প্রকল্পে মোট ৬ হাজার ২১৩ একর জমি অধিগ্রহণ করেছে রাজউক। তবে বাস্তবে প্রতিষ্ঠানটির দখলে আছে ৬ হাজার ৮৭ একর জমি। বাকি ১২৬ একর জমি কোথায় গেল, তার সঠিক জবাব নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।
রাজউকের ২০১৮-১৯ অর্থবছরের হিসাব নিরীক্ষার সময় বিষয়টি ধরা পড়ে। পরে এ নিয়ে নিরীক্ষা চালায় সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয় (সিএজি)। গত জুন মাসে তারা নিরীক্ষা প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে বিষয়টিকে অনিয়ম বলে উল্লেখ করা হয়েছে।
সিএজির কর্মকর্তারা জানান, জমি কম দখলে নেওয়ার বিষয়ে রাজউক কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি। অনিয়ম নিয়ে সচিব বরাবর নিরীক্ষা প্রতিবেদন ও তাগিদপত্র ইস্যু করা হয়েছিল। এরপরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কোনো নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হয়নি। তাই অধিগ্রহণ ও দখলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
নিরীক্ষাকালীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক (পিডি) ছিলেন উজ্জ্বল মল্লিক। বর্তমানে তিনি রাজউকের প্রধান প্রকৌশলীর (বাস্তবায়ন) দায়িত্বে আছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘জায়গা কম পাওয়া যাচ্ছে মানে? আমি হলাম এই প্রকল্পের দশম পিডি। আমি কি জায়গা দখল করেছি?’
‘নিরীক্ষাকারীরা হয়তো না বুঝে লিখেছেন’
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের অধিগ্রহণ করা জমি মোট ২০টি খাতে ব্যবহারের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বেশি জমি বরাদ্দ করা হয়েছে আবাসিক প্লট, সড়ক, জলাধার, আবাসিক ব্লক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য। এর মধ্যে আবাসিক প্লটে ২ হাজার ৩৩.৫৫ একর, সড়ক নির্মাণে ১ হাজার ৪৫৪.২৫৪ একর, পানিধারে ৪৬০.৯৪০ একর, আবাসিক ব্লকে ৩২৫.৩২২ একর এবং শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে ২৭০.৩৬৯ একর জমি বরাদ্দ রাখা হয়েছে।
এ ছাড়া প্রকল্প এলাকায় ফুটপাত, শরীরচর্চার অবকাঠামো, বনায়ন ও ইকোপার্ক নির্মাণ ও সবুজায়নসহ (আরবান গ্রিন) অন্যান্য খাতে বিভিন্ন পরিমাণ জমি বরাদ্দ রাখা হয়েছে। এতে ৩০০ ফুট সড়কের জন্য কোনো জমি বরাদ্দের উল্লেখ নেই।
তবে তৎকালীন পিডি উজ্জ্বল মল্লিক দাবি করেন, ‘৩০০ ফুট সড়কের ১৫০ একর জায়গা ধরা হয়নি। ওই জায়গা হয়তো দেখায়নি, এ রকম কিছু একটা হবে। ওই সড়কে যে ১৫০ একর জায়গা আছে, ওই জায়গা ওই প্রকল্পের আওতায় আছে। নিরীক্ষাকারীরা হয়তো না বুঝে লিখেছেন।’
নিরীক্ষা আপত্তির বিষয়টি জানেন না বলেও জানান উজ্জ্বল মল্লিক। তিনি বলেন, প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ হয়েছে ৬ হাজার ২২৭ একর। আর মাস্টারপ্ল্যানে জমি আছে ৬ হাজার ৭৭ একর। এর সঙ্গে ৩০০ ফুট সড়কের ওই ১৫০ একর জমি যোগ করতে হবে।
নিরীক্ষা আপত্তির কথা জানেন না পিডি:
সিএজির নিরীক্ষা প্রতিবেদন বলছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২০১৯ সালের জুনের অগ্রগতির প্রতিবেদন অনুযায়ী, অধিগ্রহণ করা মোট জমির পরিমাণ ৬ হাজার ২১৩.৫৫ একর। প্রকল্পের বিভিন্ন খাতে ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছে ৬ হাজার ৮৭.৩৫৫ একর জমি। বাকি ১২৬.১৯৫ একর জমির হিসাব নেই।
নিরীক্ষা আপত্তির বিষয়ে জানতে চাইলে প্রকল্পের বর্তমান পিডি মোহাম্মদ মনিরুল হক বলেন, ‘ওরা যে আপত্তি দিয়েছে, এটা ওরা সরেজমিনে মেজারমেন্ট (পরিমাপ) করে দেয়নি। আমরা তো এ রকম কোনো তথ্য দিইনি যে জমি কম আছে।’
মনিরুল হক বলেন, ‘আমি ওই শাখার সঙ্গে আলোচনা করে বিষয়টি খোঁজ নিয়ে দেখব। আর নিরীক্ষা আপত্তির জবাবও দেওয়া হবে।’
দেশের ইতিহাসে সবচেয়ে বড় আবাসন প্রকল্প ধরা হয় ঢাকার অদূরে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে। ১৯৯৫ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ২০১০ সালে। তবে তা হয়নি। মোট সাতবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ মেয়াদ বেড়েছে গত বছরের জুন মাসে। বর্ধিত এ মেয়াদ আগামী বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা।
সিএজির নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি অধিগ্রহণে রাজউকের ব্যয় হয়েছে ৫৪২ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার টাকা। অর্থাৎ একরপ্রতি ব্যয় হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৫০১ টাকা। এই হিসাবে ১২৬.১৫৫ একর জমির দাম ১১ কোটি ২ লাখ ৩১ হাজার ৪৫৯ টাকা।
জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মুঠোফোনে বলেন, রাষ্ট্রীয় সম্পদ নিয়ে প্রতারণামূলক দুর্নীতি হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তবে রাজউকে এমন ঘটনা অপ্রত্যাশিত নয়। তিনি বলেন, ‘কীভাবে এটা হলো, খতিয়ে দেখতে হবে এবং জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। না হলে এ ধরনের অনিয়ম, দুর্নীতি, প্রতারণা চলতে থাকবে।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে