শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পুরুষ ও মহিলাদের নামাযে পদ্ধতিগত পার্থক্য (১)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, সন্ধ্যা ৬:১৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৫৫
পুরুষ ও মহিলাদের নামাযে পদ্ধতিগত পার্থক্য (১)

মহান আল্লাহ পাক উনার কুদরতময় সৃষ্টি মানব জাতি। তাদের এক অংশ নর অপর অংশ নারী। একজন অন্যজনের পরিপূরক। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا
অর্থ: আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। (পবিত্র সূরা নাবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮)
তবে তাদের মধ্যে সৃষ্টিগত কিছু পার্থক্য রয়েছে। জীবন যাপনের মধ্যেও কিছু পার্থক্য বিদ্যমান। একইভাবে ইবাদত বন্দেগীতেও তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। অথচ ছহীহ সমঝের অভাবে কিছু গোমরাহ লোক তা উপলব্ধি করতে পারেনা। ফলে তারা তাদের গোমরাহী মূলক ফতওয়া ব্যাপকভাবে ছড়িয়ে সমাজে ফিতনা- ফাসাদ সৃষ্টির পায়তারা করে থাকে। আর তাদের কারণে আযাব-গযব নাযিল হয়। জিন-ইনসান হিদায়েতের পথ থেকে বিচ্যূত হয়।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এরূপ লোকদের সংশ্রব থেকে দূরে থাকার নির্দেশ মুবারক দিয়েছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
يَكُونُ فِى آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّابُونَ يَأْتُونَكُمْ مِنَ الأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلاَ آبَاؤُكُمْ فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لاَ يُضِلُّونَكُمْ وَلاَ يَفْتِنُونَكُمْ
অর্থ: আখিরী যামানায় অনেক মিথ্যাবাদী দাজ্জালের আর্বিভাব হবে। তারা তোমাদেরকে এমন সব কথা-বার্তা বলবে যা ইতিপূর্বে তোমরা কখনো শুনোনি, এমনকি তোমাদের পূর্বপুরুষগণও শুনেননি। তোমরা এরূপ লোকদের নিকট যাবে না, তাদেরকে তোমাদের কাছে আসতে দিবে না। তাহলে তারা তোমাদেরকে ফিতনায় ফেলতে পারবেনা, গোমরাহ করতে পারবে না। (অন্যথায় তারা তোমাদেরকে গোমরাহ করবে, ফিতনায় ফেলবে, ফিতনাগ্রস্ত করবে। ) (মুসলিম শরীফ)
নামায, রোযা, হজ্জ, জিহাদ, মিরাছ ইত্যাদি সকল ইবাদত-বন্দেগীতে পুরুষ-মহিলার মধ্যে কিছু না কিছু পার্থক্য আছেই। নারীর দুইজনের স্বাক্ষ্যের সমান একজন পুরুষের স্বাক্ষ্য। প্রতি মাসে নারীদের প্রায়ই দশদিন নামায আদায় করা নিষেধ। কিন্ত পুরুষদের সেই হুকুম নেই। নারীদেরকে প্রতি রমাদ্বান শরীফ মাসে প্রায়ই দশদিন রোযা রাখতে হয় না। কিন্তু পুরুষদের বেলায় তা প্রযোজ্য নয়। হজ্জের ক্ষেত্রে নারীদের মাথা মু-ন করা নিষেধ। তারা মাথা খোলাও রাখতে পারবে না। অথচ পুরুষরা মাথা ঢেকে রাখলে দম দিতে হয়। মাথা মুন্ডন করলে দ্বিগুণ ফযীলত পায়।
নারী-পুরুষের সতরও ভিন্ন। পুরুষরা নাভীর নীচ থেকে হাঁটুর নীচ পর্যন্ত ঢেকে রাখলে ফরয আদায় হয়। কিন্তু নারীদের বেলায় পুরো শরীরই ঢেকে রাখতে হবে। তবে নামাযের সময় শুধু মুখমন্ডল, হাতের তালু ও পায়ের পাতা খোলা থাকবে। অনিচ্ছাসত্বেও তার চেয়ে বেশী খোলা থাকলে আর তা যদি তিন তাছবীহ এর বেশী সময় পর্যন্ত উন্মুক্ত থাকে তাহলেও নামায ফাসিদ (ভঙ্গ) হবে। এমনকি নারীদের কণ্ঠও পর্দার অর্ন্তভুক্ত। কাজেই তাদেরকে আযান ও ইকামত ছাড়াই নামায আদায় করতে হয়।
এই সতর ও পর্দা রক্ষার সুবিধার্থে এবং সহজার্থে তাকবীরে তাহরীমার জন্য হাত উঠানো, হাত বাঁধা, রুকু করা, সিজদা করা, প্রথম ও শেষ বৈঠকে বসা ইত্যাদি ক্ষেত্রে পুরুষের সাথে নারীর পার্থক্য রয়েছে। তাদের সতরের পরিমাণ যেহেতু বেশি। আবার যেভাবে তাদের সতর বেশী রক্ষা হয় সেদিকটিও বিবেচনা করা হয়েছে। যদিও আরো বহুবিদ কারণ রয়েছে যা আমাদের অজানা। মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিই ভালো জানেন।
পুরুষ ও নারীর নামায আদায়ে যে মৌলিক পার্থক্য রয়েছে তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুন্নাহ শরীফ, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ও তাবেয়ীনে কিরামগণের ফতওয়া ও আছার শরীফ দ্বারাই ছাবিত বা প্রমাণিত।

-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালিম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ২ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ২ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৩ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৪ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৪ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৫ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় ৬ নভেম্বর, ২০২৬ পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ নভেম্বর, ২০২৬