‘পিলখানা ট্র্যাজেডিতে ভারত-হাসিনা জড়িত’
নিজস্ব প্রতিবেদক:
পিলখানা ট্র্যাজেডির মূল হোতাদের মুখোশ উন্মোচন এবং তাদের বিচারের আওতায় আনতে আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যাবেন বলে জানিয়েছেন শহীদ সেনা পরিবারগুলোর সদস্যরা। তারা বলেছেন, এই ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আযম এবং পিলখানা ট্র্যাজেডিতে ভারত-হাসিনা জড়িতসাবেক কয়েকজন সেনা কর্মকর্তা জড়িত। ভারতের পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে এই ট্র্যাজেডি হয়েছে। যেহেতু মূল হোতারা প্রভাবশালী সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধান অনুসারে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের অ্যাংকর হলে ‘পিলখানায় ৫৭ অফিসারসহ ৭৪ জনের হত্যার বিচার এবং শহীদ সেনা দিবস’-এর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় এবং দাবি জানানো হয়।
অ্যাডভোকেট সাকিব বলেন, ‘শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ করব। আন্তর্জাতিক আইনের ডকট্রিন অব কমান্ড রেসপন্সিবিলিটি অনুযায়ী শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি করা সম্ভব। তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে তিনিও দায় এড়াতে পারেন না।
তার বিরুদ্ধেও আমরা অভিযোগ করব। এ ছাড়া তৎকালীন কিছু সেনা কর্মকর্তা, বিশেষ করে ডিজিএফআইয়ে যারা ছিলেন, তখন কয়েকজন সাংবাদিক যারা ভুল ন্যারেটিভ সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধেও আমরা অভিযোগ আনব।’
তৎকালীন বিডিআরপ্রধান মেজর জেনারেল সাকিল আহমেদের ছেলে রাকীন আহমেদ ভূঁইয়া বলেন, ‘বিগত ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ চায়নি ওই হত্যাকা-ে প্রকৃত অপরাধীদের বিচার হোক। কিন্তু যেহেতু এখন বাধা নেই, তাই বিডিআর সদস্য হত্যার তদন্ত দ্রুত শেষ করে জড়িতদের আইনের মাধ্যমে সাজা দেওয়া হোক।’
পিলখানা ট্র্যাজেডির দিনটিকে শহীদ দিবস ঘোষণা করার দাবি জানিয়ে রাকীন আরো বলেন, ‘যেসব সেনা কর্মকর্তা ওই হত্যাকা-ের বিচার চেয়েছিলেন, তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তাদের জন্যও সুনির্দিষ্ট একটি ব্যবস্থা করতে হবে।’
শহীদ লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমানের ভাই কাজী ওলি রহমান বলেন, “ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনা ও অংশগ্রহণে এই ট্র্যাজেডি ঘটেছে।”
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।