পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(ধারাবাহিক)
মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ্ শরীফে উল্লেখ করেন-
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
উক্ত আয়াত শরীফ “সূরা ইব্রাহীমের” মধ্যে উল্লেখ করা হয়েছে, যেটা মহান আল্লাহ পাক উনার খলীল হযরত ইব্রাহীম আলাইহিস সালাম উনার সম্মানিত পিতা-মাতার জন্য দোয়া করেছিলেন।
সেটা মহান আল্লাহ পাক তিনি উল্লেখ করেন-
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
মহান আল্লাহ পাক তিনি আমাকে ক্ষমা করুন, আমার পিতা-মাতাকে ক্ষমা করুন ও মু’মীনদেরকে ক্ষমা করুন সেই হিসাবের দিন। অর্থাৎ ক্বিয়ামতের দিন সকলকে আপনি ক্ষমা করুন।
এই আয়াত শরীফের মধ্যে সন্তানের যে দায়িত্ব রয়েছে পিতা-মাতার প্রতি তা এবং পিতা-মাতার জন্য ক্ষমা প্রার্থনা করার শিক্ষা তা মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন।
এখন যাদের পিতা-মাতা জীবিত রয়েছেন তাদের জন্যও মহান আল্লাহ পাক উনার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর যারা ইন্তেকাল করেছেন তাদের জন্যও মহান আল্লাহ পাক তিনি ক্ষমা প্রার্থনা করার আদেশ দিয়েছেন।
প্রকৃতপক্ষে প্রত্যেক সন্তানের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, পিতা-মাতার প্রতি সদাচরণ করা।
কিতাবে উল্লেখ করা হয়, কোন সন্তান যদি তার পিতা-মাতার হায়াতে থাকা অবস্থায় অসদাচরণ করে থাকে এবং সে অবস্থায় যদি পিতা-মাতা ইন্তেকাল করে থাকেন আর পিতা-মাতা জীবিত থাকা অবস্থায় সে বুঝতে পারেনি, তাদের কি হক্ব রয়েছে, তা সে আদায়ও করেনি। ইন্তেকাল করার পর যদি সে বুঝতে পারে এবং তার বুঝার তাওফিক হয়, তখন সে কি করবে?
তখন পিতা-মাতার জন্য মহান আল্লাহ পাক উনার নিকট ক্ষমা প্রার্থনা করবে। তবে সন্তানের দায়িত্ব পিতা-মাতার হায়াত ও মউত প্রত্যেক অবস্থায় উনাদের জন্য মহান আল্লাহ পাক উনার নিকট ক্ষমা প্রার্থনা করা।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।