পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
এরপর মহান আল্লাহ পাক তিনি বললেন, হে হযরত মূসা আলাইহিস সালাম! আপনি স্মরণ রাখুন-
مَنْ بَرَّ وَالِدَيْهِ كُنْتُ لَهٗ وَلِيًّا فِى الدُّنْيَا
যে ব্যক্তি তার পিতা-মাতার সহিত সদ্ব্যবহার করবে
كُنْتُ لَهٗ وَلِيًّا فِى الدُّنْيَا
আমি দুনিয়াতে তার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ! খাছ অভিভাবক হয়ে যাবো, তাকে আমি দেখে শুনে রাখবো।
وَفِى قَبْرِهٖ مُؤْنِسًا
কবরের মধ্যে আমি তার বন্ধু হবো এবং তার সাথে বন্ধুসূলভ আচার-আচরণ করবো।
وَفِى الْحَشْرِ رَحِيمًا
এবং হাশরের ময়দানে আমি তার জন্য দয়ালু হয়ে যাবো
وَعَلَى الصِرَاطِ دَلِيلًا
এবং আমি স্বয়ং মহান আল্লাহ পাক তিনি তাকে পুলছিরাতের রাস্তা দেখিয়ে দিব। সুবহানাল্লাহ!
وَفِى الْجَنَّةِ مُحَدَّثًا يُكَلِّمُنِى بِلَا وَاسِطَةٍ
এবং বেহেশ্তে আমি তার সাথে কথা বলবো বিনা মধ্যস্থতায়। সুবহানাল্লাহ! বেহেশ্তে আমি তার সাথে কথা বলবো বিনা মধ্যস্থতায়, দুনিয়ার মধ্যে তার অভিভাবক হবো, কবরে আমি তার বন্ধু হয়ে যাবো, হাশরে আমি তার প্রতি দয়ালু হয়ে যাবো। পুলছিরাতে আমি স্বয়ং তাকে রাস্তা দেখিয়ে দিবো এবং বেহেশ্তে সে আমার সাথে সরাসরি আলাপ করবে বিনা পর্দায়, বিনা মধ্যস্থতায়। সুবহানাল্লাহ! অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিলেন, মহান আল্লাহ পাক উনার কালীম যিনি হযরত মূসা আলাইহিস সালাম তিনি কালীমুল্লাহ।
হযরত মূসা আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার কাছে আরজু করেছিলেন। হাদীছ শরীফ-এ বর্ণিত আছে-
لِكُلِّ نَبِىٍّ رَفِيقٌ فِى الْجَنَّةِ
হাদীছ শরীফ-এ রয়েছে, প্রত্যেক নবী আলাইহিমুস সালাম উনাদের সাথে বেহেশ্তে একজন সঙ্গী থাকবেন। মহান আল্লাহ পাক উনার নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি একদিন বললেন যে, মহান আল্লাহ পাক! সকল নবী আলাইহিমুস সালাম উনাদের জন্য একজন সঙ্গী থাকবে বেহেশ্তে। আমার যে সঙ্গী হবে বেহেশ্তে সে কে? সে ব্যক্তি কি জমিনে জিন্দা রয়েছে?
মহান আল্লাহ পাক তিনি জানালেন যে হ্যাঁ, জিন্দা রয়েছেন। আয় মহান আল্লাহ পাক! তার সাথে কি আমার সাক্ষাত হবে? মহান আল্লাহ পাক তিনি বললেন, আপনি যদি সাক্ষাত করতে চান তাহলে হবে।
হযরত মূসা আলাইহিস সালাম তিনি বললেন, মহান আল্লাহ পাক! আপনি যদি আমাকে অনুমতি দান করেন এবং তার পরিচয়, তার ঠিকানা আমাকে দান করেন তাহলে আমি তার সাথে একটু সাক্ষাত করতে চাই। যে ব্যক্তি আমার বন্ধু হবে তার কি আমল অর্থাৎ সে কোন আমলের কারণে আমার বন্ধু হবে সেটা আমার জানার ইচ্ছা রয়েছে। কি কারণে সে আমার বন্ধু হলো।
মহান আল্লাহ পাক তিনি উনাকে সে ব্যক্তির ঠিকানা জানিয়ে দিলেন। মহান আল্লাহ পাক উনার নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি সেই ঠিকানা মুতাবেক রওয়ানা হলেন।
মূলত যে লোকটা উনার বন্ধু হবেন বেহেশ্তের মধ্যে সে ব্যক্তি একজন গোশত বিক্রেতা। মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিলেন অমুক বাজারে তার একটা দোকান রয়েছে, অমুক দোকান হচ্ছে তার। সে দোকানে গোশ্ত বিক্রি করে খুব ইনসাফের সহিত সে হবে আপনার বেহেশ্তের সঙ্গী।
অতঃপর মহান আল্লাহ পাক উনার নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি সেই বাজারে গেলেন, গিয়ে সেই দোকানের পাশে দাঁড়িয়ে রইলেন। খুব সকাল সকাল গেলেন, উদ্দেশ্য হলো সে কি করে গোশ্ত বিক্রি করে, কিভাবে বিক্রি করে, কি দরে বিক্রি করে ইত্যাদি ইত্যাদি জানার জন্য।
তিনি সেখানে গিয়ে দূরে থেকে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলেন এবং দেখলেন কিছুক্ষণ পর একটা লোক আসলো কিছু গোশ্ত নিয়ে, এসে সে প্রথমে ভাল এক টুকরো গোশ্ত আলাদা করে নিল। সে সারাদিন গোশ্ত বিক্রি করলো। প্রায় দ্বিপ্রহরে অর্থাৎ যোহরের ওয়াক্তে তার গোশ্ত বিক্রি শেষ হয়ে গেল। অতঃপর সে যেই গোশতের টুকরাটা আলাদা করে রেখেছিল সেটা তার ব্যাগে ভরে রওয়ানা হলো।
মহান আল্লাহ পাক উনার নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি তার সাথে রওয়ানা হলেন তার বাড়ীতে যাওয়ার জন্য। তখন তিনি চিন্তা করলেন, যেহেতু তিনি মহান আল্লাহ পাক উনার রাসূল, মহান আল্লাহ পাক উনার নবী। তাই তিনি লোকটাকে ডেকে বললেন- হে ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কথা হচ্ছে যে, আমি তোমার সাথে তোমার বাড়ীতে যেতে চাই যদি তোমার কোন অসুবিধা না হয়।
সে ব্যক্তি বললো, কোন অসুবিধা নেই। আপনি আমার বাড়ীতে যাবেন ঠিক আছে, আমার সাথে চলুন। সে খুশি হয়ে রাজী হলো। কিন্তু সে মহান আল্লাহ পাক উনার নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে চিনে না। (অসমাপ্ত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত উম্মে আতিয়্যাহ আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












