পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ০৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
এরপর মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন-
إِنَّ اللهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا
নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি ঐ ব্যক্তিকে পছন্দ করেন না যে দাম্ভিক এবং অহংকারী, যে দাম্ভিক এবং অহংকারী তাকে মহান আল্লাহ পাক তিনি পছন্দ করেন না।
অর্থাৎ সে তার অহংকারের কারণে দাম্ভিকতার কারণে আত্মীয়-স্বজন, জ্ঞাতী-গোষ্ঠী এমনকি পিতা-মাতার সহিত সদ্ব্যবহার করবে না এটা মহান আল্লাহ পাক তিনি পছন্দ করেন না। যে দাম্ভিকতা প্রকাশ করবে, ফখর করবে, অহংকার করবে, মূলতঃ তার ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে যাবে।
এই আয়াত শরীফের তাফসীরে উল্লেখ করা হয়েছে যে, মহান আল্লাহ পাক উনার রাসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اَلْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذٰلِكَ الْبَابَ أَوِ احْفَظْهُ
اَلْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ
পিতা হচ্ছেন
وَفِى رِوَايَةٍ وَالِدَانِ
অর্থাৎ পিতা এবং পিত-মাতা উভয় হচ্ছেন বেহেস্তের উত্তম দরজা।
أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذٰلِكَ الْبَابَ أَوِ احْفَظْهُ
যদি কেউ ইচ্ছা করে, সে তার এই দরজাটা ধ্বংস করুক অথবা ইচ্ছা করলে সে হিফাজত করুক। অর্থাৎ পিতা-মাতার সহিত সদ্ব্যবহার করার কারণে সে জান্নাতে যাবে, অসৎ ব্যবহার করার কারণে সে জাহান্নামে যাবে। সে যদি ইচ্ছা করে তার এই জান্নাতের দরজাটা সে বজায় রাখতে পারে, সেটাকে বহাল তবিয়তে সে রাখতে পারে। অন্যথায় সে ইচ্ছা করলে দরজাটা ধ্বংস করে দিতে পারে।
এ প্রসঙ্গে বলা হয় যে, মহান আল্লাহ পাক উনার নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার কাছে যা দোয়া করছিলেন তা মহান আল্লাহ পাক উনার রাসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উল্লেখ করেন-
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مُوسٰى عَلَيْهِ السَّلَامُ يَا رَبِّى اَوْصِنِى قَالَ اللهُ تَعَالٰى يَا مُوسٰى اُوصِيكَ بِاُمِّكَ ثُمَّ يَقُولُ مُوسٰى عَلَيْهِ السَّلَامُ يَا رَبِّى اَوْصِنِى قَالَ اللهُ تَعَالٰى يَا مُوسٰى اُوصِيكَ بِاُمِّكَ ثم يَقُولُ مُوسٰى عَلَيْهِ السَّلَامُ يَا رَبِّى اَوْصِنِى قَالَ اللهُ تَعَالٰى يَا مُوسٰى اُوصِيكَ بِاُمِّكَ حَتّٰى تِسْعَ مِرَارٍ فَقَالَ اللهُ تَعَالٰى يَا مُوسٰى اُوصِيكَ بِاَبِيكَ مَنْ بَرَّ وَالِدَيْهِ كُنْتُ لَهٗ وَلِيًا فِى الدُّنْيَا وَفِى قَبْرِهٖ مُؤْنِسًا وَفِى الْحَشْرِ رَحِيمًا وَعَلَى الصِرَاطِ دَلِيلًا وَفِى الْجَنَّةِ مُحَدِّثًا يُكَلِّمُنِى بِلَا وَاسِطَةٍ-
মহান আল্লাহ পাক উনার রাসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, একদিন মহান আল্লাহ পাক উনার কাছে মহান আল্লাহ পাক উনার নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, আয় মহান আল্লাহ পাক! আমাকে ওসীয়ত করুন।
মহান আল্লাহ পাক তিনি ওসীয়ত করলেন, হে মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম
اُوصِيكَ بِاُمِّكَ
আমি আপনাকে ওসীয়ত করতেছি আপনার মায়ের ব্যাপারে।
আবারো হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন যে, আয় মহান আল্লাহ পাক! আমাকে পুনরায় ওসীয়ত করুন।
মহান আল্লাহ পাক তিনি আবারো বললেন, হে মূসা আলাইহিস সালাম! আমি আপনাকে ওসীয়ত করতেছি, আপনার মায়ের সম্পর্কে।
একে একে নয় বার পর্যন্ত হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি পর্যায়ক্রমে মহান আল্লাহ পাক উনার কাছে আরজু করতে লাগলেন যে, আয় মহান আল্লাহ পাক! আমাকে ওসীয়ত করুন।
মহান আল্লাহ পাক তিনি ৯ বার পর্যন্ত ওসীয়ত করলেন, হে মূসা আলাইহিস সালাম আপনি আপনার মাতার হক্ব আদায় করুন। ১০ম বারে মহান আল্লাহ পাক তিনি বললেন, হে মূসা আলাইহিস সালাম ১০ম বার আপনার পিতার হক্ব আপনি আদায় করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৯)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলা জামায়াতের ব্যাপারে বাতিলপন্থীদের সুস্পষ্ট মুনাফিকীর নমুনা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের জন্য মসজিদে নামায নিষিদ্ধ হওয়ার কারণে ঘরেই ই’তিকাফ করতে হবে
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাফলতি বা অসাবধানতা ও তার প্রতিকার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৮)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












