পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ০৩ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
মূলতঃ পিতা-মাতার হক্ব এবং সন্তান সন্ততির হক্ব প্রত্যেকটাই খুব ব্যাপক। যে বিষয় সম্পর্কে প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জানা অবশ্য কর্তব্য। যেহেতু পবিত্র কুরআন শরীফ শরীফ, হাদীস শরীফ, ইজমা এবং ক্বিয়াসে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তবে যতটুকু জানা দরকার ততটুকু না জানলে মানুষের পক্ষে খালিছভাবে ঈমানের উপরে, আমলের উপরে এবং পবিত্র কুরআন শরীফ পবিত্র সুন্নাহ শরীফ উপর থাকা সম্ভব নয় ঠিক ততটুকু প্রত্যেকেরই জানা দরকার।
মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে এরশাদ ফরমান,
واعبدوا الله ولاتشركوا به شيئا وبالوالدين احسانا و بذى القربى واليتمى والمساكين والجار ذى القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل - وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختلا فخورا
যে মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে বলেন,
واعبدوا الله
যে মহান আল্লাহ পাক উনার ইবাদত কর, এবং
ولاتشركوا به شيئا
মহান আল্লাহ পাক উনার সহিত কাউকে শরীক করো না।
وبالوالدين احسانا
এবং পিতা মাতার সহিত সদ্ব্যবহার কর।
وبذى القربى واليتمى والمساكين
এবং আরো সদ্ব্যবহার কর, যারা তোমার আত্মীয়-স্বজন, মিসকিন-ইয়াতিম।
والجار ذى القربى
এবং প্রতিবেশীদের মধ্যে যারা তোমার আত্মীয়, আত্মীয়দেরও হক্ব রয়েছে, এরপর যদি প্রতিবেশী হয় এবং আত্মীয় হয় তাহলে তার দু’টা হক্ব
والجار الجنب
এবং যারা প্রতিবেশী এবং নিকটবর্তী প্রতিবেশী।
والصاحب بالجنب
এবং যারা তোমার সঙ্গী-সাথী, যাদের সঙ্গে তুমি উঠা-বসা করো, চলাচল করে থাকো, যারা তোমার সঙ্গী বা ছহেব
وابن السبيل
আর যারা মুসাফির, যে মুসাফির অবস্থায় তোমার নিকট উপস্থিত হয় কোন জরুরতের কারণে
وماملكت ايمانكم
এবং যারা তোমাদের অধীনস্থ রয়েছে, যারা তোমার অধীনস্থ রয়েছে। তাদের প্রত্যেকের সাথে তুমি সদ্ব্যবহার করো।
এখানে মহান আল্লাহ পাক তিনি একই কথা বলেছেন, যেটা অন্যান্য আয়াত শরীফে বলেছেন যে, হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ। হক্কুল্লাহ হচ্ছে যে মহান আল্লাহ পাক উনার সাথে শরীক করা যাবে না। মহান আল্লাহ পাক উনাকে এক জেনে ও মেনে, আমল করতে হবে।
আর দ্বিতীয় হচ্ছে হক্কুল ইবাদ। হক্কুল ইবাদ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি বর্ণনা করেছেন, হক্কুল ইবাদের মধ্যে প্রথম হক্ব হচ্ছে যারা পিতা-মাতা তাদের হক্ব। যারা পিতা-মাতা তাদের হক্ব হচ্ছে সবচাইতে প্রথম।
এরপর মহান আল্লাহ পাক তিনি আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন, প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, নিকটবর্তী, সঙ্গী-সাথী, মুসাফির এবং অধীনস্থ পর্যায়ক্রমে প্রত্যেকের বর্ণনা করেছেন। যার যে হক্ব রয়েছে ঠিক সেই হক্ব মোতাবেক, মহান আল্লাহ পাক তিনি উল্লেখ করেছেন। যাতে প্রত্যেকেই তাদের হক্ব যথাযথ পেয়ে যায় এবং যারা আদায় করবে তারা যেন যথাযথ আদায় করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












