পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ২৮ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১ আশির, ১৩৯২ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৪ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
পবিত্র হাদীছ শরীফে উল্লেখ করা হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَصْبَحَ مُطِيعًا لِلَّهِ فِي وَالِدَيْهِ أَصْبَحَ لَهُ بَابَانِ مَفْتُوحَانِ مِنَ الْجَنَّةِ وَإِنْ كَانَ وَاحِدًا فَوَاحِدًا. وَمَنْ أَصْبَحَ عَاصِيًا لِلَّهِ فِي وَالِدَيْهِ أَصْبَحَ لَهُ بَابَانِ مَفْتُوحَانِ مِنَ النَّارِ وَإِنْ كَانَ وَاحِدًا فَوَاحِدًا قَالَ رَجُلٌ: وَإِنْ ظَلَمَاهُ؟ قَالَ: وَإِنْ ظلماهُ وإِن ظلماهُ وإِنْ ظلماهُ
অর্থ : হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ أَصْبَحَ مُطِيعًا لِلَّهِ فِي وَالِدَيْهِ
যে ব্যক্তি সকালে উঠে এমতাবস্থায় যে, মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে নির্দেশ রয়েছে পিতা-মাতার ব্যাপারে সেটা সে মেনে, আনুগত্যতা প্রকাশ করে। অর্থাৎ যে ব্যক্তি সকালে উঠে মা-বাবার অনুগত হয়ে, কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ উনাদের মধ্যে যে নির্দেশ রয়েছে সে নির্দেশ মোতাবেক আনুগত্যতা প্রকাশ করে যে সকাল করে-
لَهُ بَابَانِ مَفْتُوحَانِ مِنَ الْجَنَّةِ وَإِنْ كَانَ وَاحِدًا فَوَاحِدًا
তার জন্য বেহেশ্তের দু’টা দরজা খুলে দেয়া হয়। যদি তারা দু’জন জীবিত না থেকে থাকেন, একজন যদি থাকেন তাহলে একটা দরজা তার জন্য মহান আল্লাহ পাক তিনি খুলে রাখেন বা খুলে দেন।
আর যে ব্যক্তি সকালে পিতা-মাতার অবাধ্য হয়ে মহান আল্লাহ পাক উনার আদেশ-নিষেধ যা রয়েছে কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ উনাদের মধ্যে পিতা-মাতার প্রতি, সেটাকে অমান্য করে যে সকাল করে তার জন্য জাহান্নামের দুটা দরজা খুলে দেয়া হয়।
এই খোলা অবস্থায় সে সকাল করে।
এ হাদীছ শরীফ যখন বললেন মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন এক ছাহাবী বললেন-
يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْ ظَلَمَاهُ
যদি পিতা-মাতা জুলুম করেন, যদি পিতা-মাতা জুলুম করেন তারপরেও কি তাদের আনুগত্যতা প্রকাশ না করলে জাহান্নামের দু’টা দরজা খোলা হয়ে যাবে?
قَالَ: وَإِنْ ظَلَمَاهُ وَإِنْ ظَلَمَاهُ وَإِنْ ظَلَمَاهُ
মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তিনি পরপর তিনবার বললেন, যদিও তারা জুলুম করুক না কেন, যদিও জুলুম করুক না কেন, যদিও জুলুম করুক না কেন তারপরেও শরীয়তের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ তোমাকে মেনে নিতে হবে।
হ্যাঁ, যদি পিতা-মাতা শরীয়তের খেলাফ কোন আদেশ নিষেধ করেন সেটা মানা যাবে না। কিন্তু যতগুলি শরীয়তের অধীন রয়েছে আদেশ এবং নিষেধ প্রত্যেকটাই মেনে নিতে হবে। তারমধ্যে চু-চেরা কিল-কাল করা যাবে না। যতুটুকু সম্ভব মেনে চলতে হবে।
যদি সে মানতে না পারে ওযরখাহী করবে, চু-চেরা কিল-কাল করতে পারবে না। আনুগত্যতা প্রকাশ করবে, তার দুর্বলতা সে প্রকাশ করবে। কিন্তু সে এমন কোন ব্যবহার করতে পারবে না যে, তার ব্যবহারের কারণে তারা অসন্তুষ্ট হন। তার চেষ্টা করতে হবে তাদেরকে সন্তুষ্ট করার জন্য যতটা সম্ভব তার তৌফিক রয়েছে, যতটা সম্ভব তার তৌফিক রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খছম বা ঝগড়া কু-স্বভাবটি পরিহার করা অপরিহার্য কর্তব্য
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১০)
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ মহিলাদের মুখমন্ডল বা চেহারা খোলা রাখা (২)
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (১)
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












