পিতার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু!
, ১৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জর্ডান প্রবাসী স্ত্রী স্বামীকে বাদ দিয়ে আগে ছেলেকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করায় ছেলে বাহারুল ইসলাম রাসেলকে ছুরিকাঘাত করেছে তার পিতা জুয়েল রানা। গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর হাজারীবাগের ঝাউচর আমলা টাওয়ার গলি এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাসেলের মামা হুমায়ুন বলেন, আমাদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। তিন ভাইয়ের মধ্যে রাসেল ছিল মেজো। তার বড় ভাই পশু চিকিৎসক এবং ছোট ভাই মাদ্রাসা ছাত্র। তারা দু’জন গ্রামের বাড়িতে থাকে। হাজারীবাগ বাজারে একটি হোটেলের কারিগর রাসেল। আর তার বাবা জুয়েল রায়েরবাজার এলাকায় অন্য একটি হোটেলে কাজ করে। বর্তমানে রাসেল ও তার বাবা ঝাউচর আমলা টাওয়ার রোডের একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকে। আমার বোন ও রাসেলের মা শাহনাজ বেগম জর্ডান প্রবাসী। ছেলের উন্নত জীবনের আশায় সম্প্রতি শাহনাজ রাসেলকে জর্ডানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। এজন্য রাসেলকে পাসপোর্ট তৈরি করতে বলে। কিন্তু ছেলের পরিবর্তে বাবা জুয়েল রানা নিজে প্রবাসে যেতে চাচ্ছিল। তাকে নেয়ার ব্যবস্থা না করলে সে পরিবারে অশান্তি করবে এবং অন্য একটি বিয়ে করে চলে যাবে বলে প্রায়ই আমার বোনকে হুমকি দিতো। এ নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিল। এসব নিয়েই শনিবার রাতেও বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রবাসী স্ত্রী শাহনাজের সঙ্গে ফোনে কথা বলে জুয়েল রানা ও রাসেল। এরই একপর্যায়ে জুয়েল রানা ধারালো অস্ত্র দিয়ে ছেলে রাসেলকে কুপিয়ে জখম করে।
পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় রাসেলকে উদ্ধার করে লাইফ কেয়ার নামে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাসেলকে মৃত ঘোষণা করে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে বাবা জুয়েল রানা পলাতক রয়েছে। তাকে আটক করতে আমরা অভিযান পরিচালনা করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












