পাহাড়ে সম্ভাবনার দুয়ার খুলছে মিষ্টি লেবু
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রাঙামাটি সংবাদদাতা:
মিষ্টি লেবু। নাম যেমন খেতেও ঠিক তেমন। কাঁচা অবস্থায় সবুজ। পাকলে কমলা কিংবা হলুদ। সম্ভাবনাময় এ মিষ্টি লেবুর চাষ ছড়িয়ে পড়ছে রাঙামাটিতে। বাম্পার ফলনও হচ্ছে। চাহিদা বেশি। পুষ্টিগুণে ভরপুর। তাই দামও একটু বেশি। মিষ্টি লেবু চাষে আগ্রহ বেড়েছে পাহাড়ের কৃষকদের। এরই মধ্যে রাঙামাটির হাট বাজারে সয়লাব হয়েছে এ লেবুর। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে এ লেবু বাজারজাত করা হচ্ছে ঢাকাও চট্টগ্রামে।
রাঙামাটির স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, শহরের বনরূপা বাজারের বিভিন্নস্থানে জমজমাট বেচা-বিক্রি হচ্ছে মিষ্টি লেবু। দাম বেশি হলেও এ লেবু ক্রয় করছেন সবাই। প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এ মিষ্টি লেবু। যেখানে সাধারণ বিনি লেবু কিংবা পাতি লেবু জোড়া থেকে ১০ টাকা। সেখানে এ লেবুর দাম কয়েকগুণ বেশি। কারণ নামে লেবু হলেও খেতে মিষ্টি। তাই মাল্টার চেয়ে চাহিদা এখন মিষ্টি লেবুর।
স্থানীয় মিষ্টি লেবু বিক্রেতারা বলেন, রাঙামাটিতে অনেকে নিজ উদ্যোগে বাগান করেছে মিষ্টি লেবুর। সেখান থেকে সংগ্রহ করে আমরা বাজারে বিক্রি করছি। কারণ এ ফলের চাহিদা ভালো। দাম ভালো পাওয়া যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী কৃষি গবেষণা ইনষ্টিটিউটের বিজ্ঞানীরা এ মিষ্টি লেবুর উপর দীর্ঘ ৪ থেকে ৫ বছর গবেষণার করেন। পরে ২০১৩ সালে তার সফলতা অর্জন করেন। সে সময় এ মিষ্টি লেবুকে বারি-১ নামে নিবন্ধন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট।
পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযুক্ত থাকায় এ বারি মিষ্টি লেবু চাষ করা সম্ভব হয়েছে। পাহাড়ের মাটি এ লেবু চাষের জন্য খুবই উপযোগী। মাটি উর্বর হওয়ায় মিষ্টি লেবু ফলনও ভালো হয়।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পাহাড়ে সম্ভাবনার দুয়ার খুলছে মিষ্টি লেবু। রাঙামাটির ১০টি উপজেলায় অনেক চাষি ব্যক্তি উদ্যোগে মিষ্টি লেবুর বাগান গড়ে তুলেছে। তবে বিচ্ছিন্নভাবে। বিশেষ করে রাঙামাটি সদর, নানিয়ারচর, বাঘাইছড়ি, লংগদু কাপ্তাই ও রাজস্থলীতে বেশকিছু বাগান রয়েছে এ মিষ্টি লেবুর।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মনিরুজ্জামান বলেন, আমরা কৃষকদের ৪ হাজার বিনা লেবু-১ এর চারা বিতরণ করেছি। আমাদের কাছে মিষ্টি লেবুর কোন চারা নেই। তবে পাহাড়ি মাটি লেবু চাষের জন্য খুবই উপযোগী। যারা মিশ্র বাগান করেন তারা এ লেবু বাগান করে সফল হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাপবিত্র মহাসম্মানিত ১২ই রবীউল আউয়াল শরীফ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শহর প্রদক্ষিণ ও সমাবেশ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রগকাটা জামাত-শিবির স্বরূপে ফিরেছে -নুরুল হক নুর
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য আইনে ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাটছে না গ্যাস সংকট, বাড়ছে ভোগান্তি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনশৃঙ্খলায় মানুষের অস্বস্তি কাটেনি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৩৭ কোটি টাকার তালিকা কাজে লাগেনি, আবার ৬৭৬ কোটির প্রকল্প
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি -অর্থমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগর পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সুনামগঞ্জের ৭ যুবক নিখোঁজ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যারা বড় বড় কথা বলছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখিনি: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)